Latest

Country

পরকীয়ার অভিযোগে অবরুদ্ধ কনটেন্ট ক্রিয়েটর ‘রিপন ভিডিও’

দেবল চন্দ্র দাস, নেত্রকোনা
দেবল চন্দ্র দাস, নেত্রকোনা

মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬ ৯:৪৭ অপরাহ্ন

শেয়ার করুন:
নেত্রকোনায় পরকীয়ার অভিযোগে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়াকে (রিপন ভিডিও) অবরুদ্ধ করেছে স্থানীয় এলাকাবাসী। এক কিশোরীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে সোমবার রাতে সদর উপজেলার নন্দুরা গ্রামে আয়োজিত এক সালিশে তাকে ৫ লাখ টাকা জরিমানা এবং গ্রাম ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
কনটেন্ট ক্রিয়েটর ‘রিপন ভিডিও’

স্থানীয় সূত্রে জানা গেছে, নেত্রকোনা সদর উপজেলার দক্ষিণ বিশিউড়া গ্রামের বাসিন্দা রিপন মিয়া সম্প্রতি নন্দুরা গ্রামে একটি বাড়ি নির্মাণ করে সপরিবারে বসবাস শুরু করেন। সেখানে এক কিশোরীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বলে স্থানীয়রা অভিযোগ তোলেন। সোমবার বিকেলে স্থানীয় বাসিন্দারা তাদের দুজনকে আপত্তিকর অবস্থায় দেখে ফেললে উত্তেজনার সৃষ্টি হয় এবং রিপনকে আটকে রাখা হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাতে স্থানীয় মাতব্বরদের উপস্থিতিতে একটি সালিশী বৈঠক বসে। দীর্ঘ আলোচনার পর সমাজিক নিয়মভঙ্গের অভিযোগে অভিযুক্ত এই ইউটিউবারকে বড় অঙ্কের আর্থিক জরিমানা করা হয়। একই সঙ্গে তাকে অবিলম্বে ওই এলাকা ত্যাগ করার নির্দেশ দেওয়া হয় বলে বৈঠক সূত্রে জানা গেছে।

এই ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লেও ভাইরাল হওয়া ভিডিও বা অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এই বিষয়ে বক্তব্য জানার জন্য অভিযুক্ত কন্টেন্ট ক্রিয়েটর বা তার পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আইনগত ব্যবস্থার বিষয়ে জানতে চাইলে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আল-মামুন সরকার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি নিয়ে বর্তমানে তদন্ত চলছে এবং আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

২৪২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন