Latest

Literature

একাকিত্ব

মঈনুল রনি
মঈনুল রনি

সোমবার, ১৭ আগস্ট, ২০২৬ ১০:৫৬ অপরাহ্ন

শেয়ার করুন:
একাকিত্বে ভুগি আমি
নিঃসঙ্গ হই
মানুষ আসে, মানুষ যায়
জন্যশূন্য রই।
মঈনুল রনি

নিজের কাছেই ফিরি আমি
মনের কাছে যাই
ভালোবেসে আপন মানুষ
খুঁজিয়া বেড়াই।

নিঃশব্দ হাঁটি আমি
শূন্যতায় হারাই
আমার আমিকে খুঁজে ফিরে
আমাতেই মিশে যাই।

সংগহীনতায় বাঁচি আমি
নীরবতায় জাগি
নিস্তব্ধতায় ডুবি আমি
অসহায় রাগী।

পরাজয়ে মিশি আমি
আত্মাকে শপি
পাপ পুণ্যের দোলাচলে
হৃদয়কে মাপি।

অথৈ সমুদ্রে ডুবি ভাসি
অচেনা স্বপ্ন রাশি রাশি।
অবলীলায় শান্তি খুজি
গ্লানি কষ্টে চোখ বুজি।

জনম জ্বালা, মানব খেলা
জীবন গেলা আলাভোলা
ঝড় তুফানে খুঁজি ভেলা
জেগে দেখি আমি একেলা।

সরলরেখায় যাই আমি
বক্র রেখায় নাই
জটিলতা আর কুটিলতার ভিড়ে
নিজেকে হারাই।

সহস্র জনম সাঁতরে আমি
ঠাঁই খুঁজে না পাই
আমিত্বের সন্ধানে দেখি
আমার আমিতো নাই।

অতৃপ্ত আত্মার ভিড়ে
পূর্ণতা খুঁজে বেড়াই
কুল কিনারা নাইরে আমার
কুল কিনারা নাই।

২৫৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Literature নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন