Latest

Country

জামালপুরে অধ্যক্ষ আব্দুল হাই আল হাদীকে বিএনসিসির সংবর্ধনা

ফজলে এলাহী মাকাম, জামালপুর
ফজলে এলাহী মাকাম, জামালপুর

সোমবার, ১৭ আগস্ট, ২০২৬ ১১:২৯ অপরাহ্ন

শেয়ার করুন:
জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজে বিএনসিসির প্লাটুন কমান্ডার ও বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ২/লেঃ প্রফেসর মো. আব্দুল হাই আলহাদী সরকারি জাহিদা শফির মহিলা কলেজের অধ্যক্ষ পদে পদায়ন হওয়ায় তাঁকে সংবর্ধনা দেওয়া হয়েছে। একই অনুষ্ঠানে পদোন্নতিপ্রাপ্ত বিএনসিসি ক্যাডেটদের রেংবেজ পরিয়ে দেওয়া হয়।

সোমবার (১৭ আগস্ট) সকালে সরকারি আশেক মাহমুদ কলেজ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. শওকত আলম মীর। এ সময় উপস্থিত ছিলেন সি কোম্পানি, ৫ বিএনসিসি ব্যাটালিয়ন, রমনা রেজিমেন্টের কোম্পানি কমান্ডার ও বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ২/লেঃ প্রফেসর মো. আব্দুল হাই আলহাদী, সরকারি জাহিদা শফির মহিলা কলেজের অধ্যক্ষ; সরকারি আশেক মাহমুদ কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ আল জাবের, বিএনসিসির প্লাটুন কমান্ডার মো. মোস্তাফিজুর রহমান, সাবেক ক্যাডেট আন্ডার অফিসার ও সাংবাদিক ফজলে এলাহী মাকাম, মোহাম্মদ ইউনুসসহ শিক্ষক, কর্মকর্তা ও বিএনসিসির ক্যাডেটরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বিএনসিসির মূলনীতি ‘জ্ঞান, শৃঙ্খলা, সেবা’। এই আদর্শকে ধারণ করে ক্যাডেটদের দেশ ও মানুষের সেবায় নিজেদের নিয়োজিত করতে হবে। দেশের যেকোনো দুর্যোগ মোকাবিলায় সহযোগিতার পাশাপাশি জাতীয় প্রয়োজনে দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য ক্যাডেটদের প্রস্তুত থাকতে হবে।

তাঁরা আরও বলেন, শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি ও দেশপ্রেমের চর্চার মাধ্যমে বিএনসিসির ক্যাডেটরা নিজেদের দক্ষ করে গড়ে তুলতে পারে। একটি আধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে তরুণ ক্যাডেটদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানের শেষ পর্বে সরকারি জাহিদা শফির মহিলা কলেজের অধ্যক্ষ পদে পদায়ন হওয়ায় ২/লেঃ প্রফেসর মো. আব্দুল হাই আলহাদীকে সংবর্ধনা দেওয়া হয়। পরে পদোন্নতিপ্রাপ্ত বিএনসিসি ক্যাডেটদের আনুষ্ঠানিকভাবে রেংবেজ পরিয়ে দেওয়া হয়।

২২৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন