Latest

পরকীয়া

পরকীয়ার অভিযোগে অবরুদ্ধ কনটেন্ট ক্রিয়েটর ‘রিপন ভিডিও’

নেত্রকোনায় পরকীয়ার অভিযোগে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়াকে (রিপন ভিডিও) অবরুদ্ধ করেছে স্থানীয় এলাকাবাসী। এক কিশোরীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে সোমবার রাতে সদর উপজেলার নন্দুরা গ্রামে আয়োজিত এক সালিশে তাকে ৫ লাখ টাকা জরিমানা এবং গ্রাম ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
পরকীয়ার অভিযোগে তিন বছরের শিশুকে হত্যা, ২০ দিন পর ট্যাংক থেকে মরদেহ উদ্ধার

গোপালগঞ্জ সদর উপজেলায় পরকীয়ার জেরে নিজের তিন বছরের কন্যা সন্তানকে হত্যার অভিযোগে এক নারীকে আটক করেছে পুলিশ। ঘটনার প্রায় ২০ দিন পর শনিবার (৭ ফেব্রুয়ারি) বাড়ির ট্যাংক থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

পরকীয়ার সন্দেহে স্বামীর পুরুষাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী আটক

মাদারীপুর সদর উপজেলায় পরকীয়ার জের ধরে ইতালি প্রবাসী এক ব্যক্তির পুরুষাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে তার স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্ত্রীকে আটক করেছে পুলিশ।

শুধু পরকীয়ায় নয়, আশরাফুলকে হত্যার আরো ভয়ানক তথ্য দিল র‌্যাব

রংপুরের ব্যবসায়ী আশরাফুল হককে নির্মমভাবে হত্যা ও লাশ ২৬ খণ্ড করার ঘটনায় শামীমা আক্তারকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে বেড়িয়ে আসে পরিকল্পিত এই হত্যার পেছনের আরো ভয়ানক তথ্য। আজ শনিবার এসব তথ্য জানায় র‌্যাব-৩।

খণ্ডিত মরদেহ উদ্ধারের রহস্য উদ্ঘাটন, পরকীয়ার জেরেই হত্যাকাণ্ড

রাজধানীর হাইকোর্ট এলাকার জাতীয় ঈদগাহ মাঠের গেটের পাশ থেকে ড্রামে করে ব্যবসায়ী আশরাফুল হকের খণ্ডিত মরদেহ উদ্ধারের রহস্য উদ্ঘাটন করেছে আইনশৃঙ্খলা বাহিনী। পরকীয়া সম্পর্ককে কেন্দ্র করেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে জানিয়েছে ডিবি পুলিশ ও র‌্যাব।

সহকর্মীকে হত্যা: পরকীয়ার জেরে পুলিশ দম্পতির মৃত্যুদণ্ড

সহকর্মী পুলিশ সদস্যকে পরকীয়ার জেরে হত্যার দায়ে এক পুলিশ দম্পতিকে মৃত্যুদণ্ড দিয়েছেন ময়মনসিংহের অতিরিক্ত দায়রা জজ আদালত।