Latest

Country

কুমিল্লায় প্রাডো গাড়ি থেকে ৩ লাখ ইয়াবা জব্দ

ইকবাল হোসেন জোবায়ের, কুমিল্লা
ইকবাল হোসেন জোবায়ের, কুমিল্লা

সোমবার, ১৭ আগস্ট, ২০২৬ ১১:২১ অপরাহ্ন

শেয়ার করুন:
কুমিল্লায় একটি প্রাডো গাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ৩ লাখ ইয়াবা বড়ি জব্দ করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় গাড়িতে থাকা দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। পুলিশ বলছে, জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১৫ কোটি টাকা।

সোমবার (১৭ আগস্ট) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর উপজেলার জাগুরজুলি এলাকায় অভিযান চালিয়ে ইয়াবার এই চালান জব্দ করা হয়।

আটক ব্যক্তিরা হলেন কক্সবাজারের চকরিয়া উপজেলার ফয়সাল হোসেন (২৫) ও একই এলাকার আমান উল্লাহ (৩৫)। আমান উল্লাহ ওই প্রাডো গাড়ির চালক বলে জানিয়েছে পুলিশ।

জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল জাগুরজুলি এলাকায় অবস্থান নেয়। দুপুরে চট্টগ্রাম থেকে ঢাকাগামী সাদা রঙের একটি প্রাডো গাড়ি সেখানে পৌঁছালে পুলিশ গাড়িটির গতিরোধ করে তল্লাশি চালায়।

তল্লাশির একপর্যায়ে গাড়ির একটি লাগেজের ভেতর স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ইয়াবার বড় একটি চালান পাওয়া যায়। পরে গণনা করে ওই লাগেজ থেকে প্রায় ৩ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয় বলে পুলিশ জানায়।

ইয়াবা উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে যান কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান। তিনি জানান, আটক দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ইয়াবার চালানটি কোথা থেকে সংগ্রহ করা হয়েছিল এবং কোথায় নেওয়া হচ্ছিল, জিজ্ঞাসাবাদে এসব বিষয়ে তথ্য পাওয়ার চেষ্টা করা হচ্ছে।

কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুল আলম শাহ ইয়াবা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

১৪৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন