Latest

International

মামলা প্রত্যাহারে আশ্বাস বাস্তবায়ন না হলে নতুন কর্মসূচির হুঁশিয়ারি সিজেপির

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬ ৬:১০ অপরাহ্ন

শেয়ার করুন:
আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং পুলিশি হয়রানি বন্ধের বিষয়ে সরকারের দেওয়া প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছে ভারতের ককরোচ জনতা পার্টি (সিজেপি)। কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিদের সঙ্গে গভীর রাতে বৈঠকের পর আপাতত নতুন কর্মসূচি স্থগিত রাখলেও প্রতিশ্রুতি বাস্তবায়ন না হলে আবারও রাজপথে নামার ঘোষণা দিয়েছে দলটি।
ছবি সংগৃহীত

সোমবার দিবাগত রাতে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিদের সঙ্গে প্রায় দুই থেকে তিন ঘণ্টা বৈঠক করে সিজেপির নেতারা। বৈঠক শেষে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে দলের মুখপাত্র সৌরভ দাস জানান, আন্দোলনকারীদের নিরাপত্তা ও তাদের বিরুদ্ধে নেওয়া আইনি পদক্ষেপ প্রত্যাহারের বিষয়টি আলোচনায় গুরুত্ব পেয়েছে।

তার দাবি, বৈঠকে সরকার আগের দেওয়া প্রতিশ্রুতিই পুনর্ব্যক্ত করেছে। বিহার ও আসাম সরকারের জারি করা নির্দেশনার কপিও তাদের দেখানো হয়েছে। সেখানে আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা এফআইআর প্রত্যাহার, ভবিষ্যতে নতুন কোনো আইনি ব্যবস্থা না নেওয়া এবং আটক ব্যক্তিদের মুক্তির বিষয়ে উল্লেখ রয়েছে বলে জানান তিনি।

সৌরভ দাস আরও বলেন, কেন্দ্রীয় সরকার এবং বিজেপি বা এনডিএ-শাসিত অন্যান্য রাজ্য থেকেও একই ধরনের নির্দেশনা দ্রুত জারি করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। এর মাধ্যমে বিভিন্ন রাজ্যে আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিদের আইনি সুরক্ষা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে বলে বৈঠকে জানানো হয়েছে।

এক ভিডিও বার্তায় তিনি বলেন, সরকারের আশ্বাস বাস্তবে কতটা কার্যকর হবে, সে বিষয়ে সিজেপি বৈঠকে উদ্বেগ প্রকাশ করেছে। জবাবে সরকারি প্রতিনিধিরা বিহারের স্বরাষ্ট্র বিভাগের একটি বিজ্ঞপ্তি দেখিয়েছেন, যেখানে আন্দোলনকারীদের বিরুদ্ধে নেওয়া আইনি ব্যবস্থা প্রত্যাহারের বিষয়টি উল্লেখ রয়েছে বলে দাবি করেন তিনি।

সিজেপির ভাষ্য, দেশের বিভিন্ন প্রান্তে আন্দোলনে অংশ নেওয়া প্রত্যেক ব্যক্তির বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং ভবিষ্যতে কোনো ধরনের আইনি জটিলতা সৃষ্টি না হওয়ার নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করবে।

দলটি জানিয়েছে, সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নে বিলম্ব হলে বা ঘোষিত পদক্ষেপ কার্যকর না হলে আবারও নতুন কর্মসূচি ঘোষণা করা হতে পারে।

১৭৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
International নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন