Latest

International

জর্ডানে ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ২ মার্কিন সেনা নিহত, নিখোঁজ ১

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

রবিবার, ১৯ জুলাই, ২০২৬ ১:১৯ অপরাহ্ন

শেয়ার করুন:
জর্ডানে ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করার সময় দুই মার্কিন সেনা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন সেনা সদস্য নিখোঁজ রয়েছেন। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, গত ১৭ জুলাই সংঘটিত এ ঘটনায় কয়েকজন সেনা আহতও হন। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) হামলার দায় স্বীকার করেছে।

জর্ডানে ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করার সময় দুই মার্কিন সেনা নিহত হয়েছেন এবং একজন সেনা সদস্য নিখোঁজ রয়েছেন। শনিবার মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানায়।

সেন্টকমের তথ্য অনুযায়ী, গত ১৭ জুলাই জর্ডানে ইরানের হামলা প্রতিহত করার সময় যুক্তরাষ্ট্র ও মিত্র বাহিনীর সদস্যরা হামলার মুখে পড়েন। এতে দুই মার্কিন সেনা নিহত হন এবং আরও একজন নিখোঁজ হন।

এ ঘটনায় আহত চার মার্কিন সেনাকে জর্ডানের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে তাঁদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। এ ছাড়া আরও কয়েকজন সামান্য আহত হলেও তাঁরা দায়িত্বে ফিরে গেছেন বলে জানিয়েছে সেন্টকম।

মার্কিন সামরিক কর্তৃপক্ষ জানিয়েছে, নিহত দুই সেনার পরিবারের সদস্যদের আনুষ্ঠানিকভাবে অবহিত করার ২৪ ঘণ্টা পূর্ণ না হওয়া পর্যন্ত তাঁদের পরিচয় প্রকাশ করা হবে না।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় নিহত সেনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, তাঁদের আত্মত্যাগ যুক্তরাষ্ট্রের সংকল্পকে আরও দৃঢ় করেছে।

অন্যদিকে, শনিবার ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জর্ডানের আল-আজরাক এলাকায় মার্কিন বাহিনীর ব্যবহৃত একটি ঘাঁটিতে হামলার দায় স্বীকার করে। আইআরজিসির দাবি, ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ঘাঁটিতে থাকা কয়েকটি বিমান সম্পূর্ণরূপে ধ্বংস হয়েছে। তবে এ দাবির বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে স্বাধীনভাবে কোনো নিশ্চিত তথ্য প্রকাশ করা হয়নি।

মার্কিন সামরিক বাহিনীর প্রকাশিত হতাহতের পরিসংখ্যান অনুযায়ী, প্রায় পাঁচ মাস ধরে চলমান এ সংঘাতে নিহত মার্কিন সেনাসদস্যের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে।

১৮৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
International নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন