Latest

Country

পরকীয়া করতে গিয়ে স্ত্রীর হাতে ধরা, পদ হারালেন জামায়াত নেতা ফিরোজ

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা

শনিবার, ১১ জুলাই, ২০২৬ ২:৫৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সাতক্ষীরায় পরকীয়া প্রেমিকার সাথে আপত্তিকর অবস্থায় স্ত্রীর হাতে নাতে ধরা পড়েছেন স্থানীয় যুব জামায়াত নেতা মোহাম্মদ ফিরোজ শাহ্‌। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সাথে তার বিরুদ্ধে একাধিক নারীর সাথে প্রতারণা ও ব্ল্যাকমেইলের অভিযোগও উঠেছে।

দলীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা সদর উপজেলার ১২নং বল্লী ইউনিয়ন শাখার পক্ষ থেকে এক সাংগঠনিক বিজ্ঞপ্তির মাধ্যমে এই অব্যাহতির ঘোষণা দেওয়া হয়। ইউনিয়ন আমীর মো: মিজানুর রহমান স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে মোহাম্মদ ফিরোজ শাহকে যুব ও ক্রীড়া বিভাগের ভারপ্রাপ্ত সেক্রেটারি পদসহ সব ধরনের সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলো।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, সাতক্ষীরা শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে পরকীয়া প্রেমিকা সালমা খাতুনসহ আপত্তিকর অবস্থায় ফিরোজ শাহকে হাতেনাতে ধরে ফেলেন তার স্ত্রী সোনিয়া খাতুন। ওই সময় সাধারণ মানুষের সামনেই তাদের মধ্যে তীব্র বাগবিতণ্ডা ও হট্টগোল শুরু হয়। উপস্থিত কয়েকজন এই ঘটনার ভিডিও চিত্র ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিলে তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। এই ঘটনায় দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ায় জামায়াত নেতৃত্ব তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করে।

এদিকে এই ঘটনার জল গড়াতে শুরু করেছে অন্য খাতেও। অভিযুক্ত প্রেমিকা সালমা খাতুন সাতক্ষীরা কালেক্টর স্কুলের শিক্ষিকা হিসেবে কর্মরত। অনৈতিক কর্মকাণ্ডে জড়ানো এবং স্কুল ফাঁকি দিয়ে ঘুরে বেড়ানোর অভিযোগে তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ। তবে ঘটনাটি ধামাচাপা দিতে তিনি জোর চেষ্টা চালাচ্ছেন বলে অভিযোগ উঠেছে।

অভিযোগ রয়েছে, অভিযুক্ত এই যুব নেতার অপরাধের পরিধি কেবল পরকীয়াতেই সীমাবদ্ধ নয়। তার বিরুদ্ধে একাধিক নারীর সাথে প্রেমের ফাঁদ পেতে অর্থ আত্মসাৎ, ব্ল্যাকমেইল ও যৌন হয়রানির সুনির্দিষ্ট অভিযোগ উঠেছে। এ ঘটনায় চরম ভোগান্তির শিকার এক ভুক্তভোগী গৃহবধূ ইতিমধ্যে সাতক্ষীরা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানা গেছে।

২৬৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন