Latest

International

ভেনেজুয়েলায় মৃত ১৪৩০, ক্ষতি ৮.৭ বিলিয়ন ডলার: জাতিসংঘ

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

রবিবার, ২৮ জুন, ২০২৬ ৫:২৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ভেনেজুয়েলায় আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ১ হাজার ৪৩০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত হয়েছেন অন্তত ৩ হাজার ৩০০ জন। ধ্বংসস্তূপে আটকে থাকা মানুষদের উদ্ধারে অভিযান চললেও এখনও ৫১ হাজারের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) জানিয়েছে, এ দুর্যোগে ৪ দশমিক ৭ থেকে ৮ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত অর্থনৈতিক ক্ষয়ক্ষতি হতে পারে।
ভেনেজুয়েলার বর্তমান অবস্থা

গত বুধবার রিখটার স্কেলে ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির উপকূলীয় লা গুয়াইরা অঞ্চল। পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় এলাকাটিকে দুর্যোগকবলিত ঘোষণা করেছে সরকার।

ভূমিকম্পের তিন দিন পরও ধ্বংসস্তূপে আটকে থাকা মানুষদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধারকাজ নির্বিঘ্ন রাখতে শুক্রবার রাত থেকে ক্ষতিগ্রস্ত এলাকায় যাতায়াতের ওপর বিধিনিষেধ আরোপ করেছে কর্তৃপক্ষ। সরকারি অনুমতি ছাড়া সেখানে প্রবেশ করা যাচ্ছে না।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রয়োজনের তুলনায় উদ্ধারকারী দলের সংখ্যা কম। ফলে অনেকেই নিজের উদ্যোগে ধ্বংসস্তূপ সরিয়ে স্বজনদের খোঁজার চেষ্টা করছেন। তবে সরকার বলছে, সর্বোচ্চ সক্ষমতা নিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করা হচ্ছে।

ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট হোর্হে রদ্রিগেজ বলেছেন, প্রতিটি জীবিত মানুষকে উদ্ধার করা এখন অলৌকিক ঘটনার মতো। দুর্যোগের বাস্তবতা আড়াল না করে সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ জানিয়েছেন, সংকট মোকাবিলায় সরকারের সব ধরনের সক্ষমতা কাজে লাগানো হয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক উদ্ধারকারী দল ও মানবিক সহায়তাকে স্বাগত জানিয়েছে প্রশাসন।

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) জানিয়েছে, ভূমিকম্পে সরাসরি অর্থনৈতিক ক্ষয়ক্ষতির পরিমাণ ৪ দশমিক ৭ থেকে ৮ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলারের মধ্যে হতে পারে।

এদিকে শনিবার আরাগুয়া রাজ্যে ৪ দশমিক ৮ মাত্রার আরেকটি ভূকম্পন অনুভূত হয়েছে। তবে এতে বড় ধরনের নতুন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সর্বশেষ প্রাপ্ত তথ্যে জানা গেছে, আহত হয়েছেন অন্তত ৩ হাজার ৩০০ জন এবং ২৪৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বিভিন্ন সূত্রে এখনও ৫১ হাজারের বেশি মানুষ নিখোঁজ থাকার তথ্য পাওয়া গেলেও মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন থাকায় তাদের অবস্থান নিশ্চিত করা সম্ভব হয়নি।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানিয়েছে, রাজধানী কারাকাসসহ প্রায় ৬৭ লাখ ৬০ হাজার মানুষ এ দুর্যোগে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন। সংস্থাটির মহাপরিচালক অ্যামি পোপ বলেছেন, নিরাপদ আশ্রয়ের সন্ধানে বহু মানুষ ঘরবাড়ি ছেড়ে অন্যত্র চলে যাচ্ছেন। এতে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। একই সঙ্গে তিনি আন্তর্জাতিক মানবিক সহায়তা দ্রুত জোরদারের আহ্বান জানিয়েছেন।

২০৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
International নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন