Latest

Country

সাভারে ৪০ কেজি গাঁজাসহ মাইক্রোবাস আটক, ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আবির ইসলাম, সাভার
আবির ইসলাম, সাভার

শনিবার, ১৩ জুন, ২০২৬ ৯:০৬ অপরাহ্ন

শেয়ার করুন:
সাভারে ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

এ সময় একটি হাইচ মাইক্রোবাসও জব্দ করা হয়। জব্দকৃত গাঁজার পরিমাণ প্রায় ৪০ কেজি (১ মণ), যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

শনিবার দুপুরে আটক তিনজনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয় এবং তাদের রিমান্ড আবেদন করা হয়েছে।

ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল রাজধানী ঢাকা থেকে সাভারের দিকে মাদক পরিবহনের তথ্য পায়। এরপর শুক্রবার রাতে ঢাকা-আরিচা মহাসড়কের ভাকুর্তা লোহার ব্রিজ এলাকায় চেকপোস্ট বসানো হয়।

রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে একটি হাইচ মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে মাইক্রোবাসসহ তিনজনকে আটক করা হয়।

পুলিশ জানায়, জব্দকৃত মাইক্রোবাসটির আনুমানিক মূল্য প্রায় ২২ লাখ টাকা। পরে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।

২৪৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন