সাভার
সাভারে ভাড়া বাসায় ১৫ পাইপ বোমা, জেএমবির সদস্য আটক
সাভারের দক্ষিণ শ্যামপুরে মাত্র কয়েক দিন আগে ভাড়া নেওয়া একটি বাসা থেকে ১৫টি পাইপ বোমা, বিভিন্ন রাসায়নিক ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধারের দাবি করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ঘটনায় জেএমবির সক্রিয় সদস্য হিসেবে পরিচিত আরিফ নামের একজনকে আটক করা হয়েছে। পরে বোম্ব ডিসপোজাল ইউনিট উদ্ধার করা বোমাগুলো নিষ্ক্রিয় করে।
সাভারে বজ্রপাতে তিনজনের মৃত্যু
সাভারে সবজি ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। রোববার (২১ জুন) বিকেল ৫টার দিকে সাভার থানাধীন বনগাঁও ইউনিয়নের কোন্ডা এলাকায় এ ঘটনা ঘটে।
সাভারে ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন আটক, আলাদা অভিযানে গ্রেপ্তার ৭
ঢাকার সাভারে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের তিন সদস্যকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। একই রাতে সাভার ও আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরও সাতজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে ইয়াবা ও হেরোইন জব্দের তথ্য জানিয়েছে পুলিশ।
সাভারে ৪০ কেজি গাঁজাসহ মাইক্রোবাস আটক, ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
সাভারে ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
ছুটি শুরু না হওয়ায় সাভার-আশুলিয়ায় মহাসড়কে নেই যাত্রীচাপ
সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের পোশাক কারখানাগুলোতে এখনো ঈদের ছুটি শুরু না হওয়ায় নবীনগর-চন্দ্রা এবং ঢাকা-আরিচা মহাসড়কে ঘরমুখো মানুষ ও যানবাহনের চাপ দেখা যায়নি।
সাভারে অভিযান: অস্ত্র-মাদকসহ তিন শীর্ষ সন্ত্রাসী আটক
সাভারে বিশেষ অভিযান চালিয়ে বিদেশি আগ্নেয়াস্ত্র ও মাদকসহ তিনজন চিহ্নিত সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র্যাব-৪। অভিযানে তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন, ২১ রাউন্ড গুলি এবং এক কেজি গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়।