Latest

Politics

যুবদলের পূর্ণাঙ্গ কমিটিকে স্বাগত জানিয়ে ময়মনসিংহে আনন্দ মিছিল

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ 
স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ 

শনিবার, ১৩ জুন, ২০২৬ ৩:৩২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঘোষণাকে স্বাগত জানিয়ে ময়মনসিংহে আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানান নেতাকর্মীরা।

শুক্রবার (১২ জুন) বিকেলে ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মুনতাসীর মনির নেতৃত্বে শহরের ঐতিহাসিক টাউন হল প্রাঙ্গণ থেকে আনন্দ মিছিলটি বের হয়। পরে মিছিলটি গাঙ্গিনাপাড় মোড়সহ নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নতুন বাজারে অবস্থিত জেলা বিএনপির কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে মুনতাসীর মনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুবদলের জন্য যে যোগ্য, ত্যাগী ও গতিশীল নেতৃত্বের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছেন, তা আগামী দিনের আন্দোলন-সংগ্রামকে আরও শক্তিশালী করবে। তিনি নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কেন্দ্রীয় যুবদলের কার্যক্রমকে আরও বেগবান করতে ময়মনসিংহের যুবসমাজ সব ধরনের ত্যাগ স্বীকারে প্রস্তুত রয়েছে বলেও উল্লেখ করেন।

এদিকে, আনন্দ মিছিলে জেলা ও শহর যুবদলের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। তাদের স্লোগানে মুখর হয়ে ওঠে নগরীর প্রধান প্রধান সড়ক।

২২৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Politics নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন