Latest

Politics

বিএনপির স্থায়ী কমিটিতে চার নেতাকে সদস্য হিসেবে মনোনীত

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ১৫ আগস্ট, ২০২৬ ১০:২১ অপরাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে চার নেতাকে সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে। শনিবার দলটির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

চার নেতা

বিএনপির জাতীয় স্থায়ী কমিটিতে নতুন করে অন্তর্ভুক্ত চার নেতা হলেন অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, মো. আমান উল্লাহ আমান, ফরহাদ হালিম ও মো. ইসমাইল জবিউল্লাহ।

শনিবার (১৫ আগস্ট) বিএনপির পক্ষ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি এবং দলীয় সিদ্ধান্তের ভিত্তিতে ওই চার নেতাকে জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে নতুন সদস্য হিসেবে অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, মো. আমান উল্লাহ আমান, ফরহাদ হালিম এবং মো. ইসমাইল জবিউল্লাহর নাম উল্লেখ করা হয়।

বিএনপির পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে, নতুন অন্তর্ভুক্ত নেতারা তাঁদের মেধা ও রাজনৈতিক অভিজ্ঞতা কাজে লাগিয়ে সুচিন্তিত পরামর্শ দেবেন। এর মাধ্যমে দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে তাঁরা ভূমিকা রাখবেন।

বিএনপির পাঠানো ওই প্রেস বিজ্ঞপ্তিতে বার্তা প্রেরক হিসেবে দলটির সহদপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেনের নাম উল্লেখ করা হয়েছে।

২৪৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Politics নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন