Latest

Mass Media

মোংলায় মাদক-দুর্নীতিবিরোধী সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার, থানায় জিডি

স্টাফ রিপোর্টার, মোংলা
স্টাফ রিপোর্টার, মোংলা

রবিবার, ৭ জুন, ২০২৬ ৭:০৪ অপরাহ্ন

শেয়ার করুন:
মোংলার সাংবাদিক মো. মাসুদ রানা (রেজা মাসুদ) তার বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করে মোংলা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
সাংবাদিক মো. মাসুদ রানা (রেজা মাসুদ)

একই সঙ্গে তিনি নিজের নিরাপত্তা নিশ্চিত করা এবং অপপ্রচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

সম্প্রতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দেওয়া এক লিখিত আবেদনে রেজা মাসুদ উল্লেখ করেন, তিনি দীর্ঘদিন ধরে মাদক, দুর্নীতি এবং বিভিন্ন সামাজিক অনিয়মের বিরুদ্ধে সাংবাদিকতা ও সামাজিক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছেন। এর ফলে কিছু অসাধু ব্যক্তি ও স্বার্থান্বেষী মহল তার প্রতি বিরূপ মনোভাব পোষণ করছে বলে তিনি দাবি করেন।

থানায় সাধারণ ডায়েরি

আবেদনে বলা হয়, একটি সংঘবদ্ধ চক্র সামাজিক যোগাযোগমাধ্যম, বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম এবং স্থানীয় পর্যায়ে তার বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে। এসব কর্মকাণ্ডের মাধ্যমে তাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করা এবং মানসিক চাপের মধ্যে রাখার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

রেজা মাসুদের দাবি, কিছু ব্যক্তি তাকে সরাসরি ও পরোক্ষভাবে ভয়ভীতি প্রদর্শন করছে। পাশাপাশি ভবিষ্যতে মিথ্যা মামলায় জড়ানো, হয়রানি করা কিংবা ব্যক্তিগত নিরাপত্তার জন্য ঝুঁকি সৃষ্টি হতে পারে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন। বিভিন্ন মাধ্যমে তার বিরুদ্ধে অপপ্রচারমূলক তথ্য ও লিংক ছড়িয়ে দেওয়া হচ্ছে বলেও আবেদনে উল্লেখ করা হয়েছে।

বর্তমান পরিস্থিতিতে তিনি নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিষয়টি থানায় সাধারণ ডায়েরি হিসেবে নথিভুক্ত করেন এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান। একই সঙ্গে তার ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট থানা সূত্র জানায়, অভিযোগটি গুরুত্বসহকারে বিবেচনা করা হচ্ছে। প্রয়োজনীয় তদন্তের পর আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

২৬১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Mass Media নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন