Latest

Mass Media

রাঙামাটিতে আইসিটি মামলায় সাংবাদিক সৈকত রঞ্জন চৌধুরী আটক

মোহাম্মদ সোলায়মান, রাঙামাটি
মোহাম্মদ সোলায়মান, রাঙামাটি

বুধবার, ১২ আগস্ট, ২০২৬ ১:৩৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
তথ্যপ্রযুক্তি আইনের (আইসিটি) মামলায় রাঙামাটি জেলা ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি সৈকত রঞ্জন চৌধুরীকে আটক করেছে ডিবি পুলিশ। জাতীয়তাবাদী ছাত্রদলের এক কেন্দ্রীয় নেত্রীর দায়ের করা মামলায় আজ মঙ্গলবার দুপুরে জেলা পরিষদের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। রাঙামাটির পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব এই আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
সাংবাদিক সৈকত রঞ্জন চৌধুরী

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার (১১ আগস্ট) বেলা আড়াইটার দিকে রাঙামাটি জেলা পরিষদের ফটকের সামনে থেকে সাদা পোশাকে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল সৈকত রঞ্জন চৌধুরীকে নিজেদের হেফাজতে নেয়। ডিবি সদস্যরা তাকে আটক করে চট্টগ্রামের দিকে নিয়ে যান বলে জানা গেছে।

এদিকে সৈকতের আটকের একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফুটেজে দেখা যায়, দুপুর ২টা ৩৪ মিনিটে জেলা পরিষদের সামনে কয়েকজন ব্যক্তি সৈকত রঞ্জনের সাথে কথা বলছেন। পরে তিনি স্বেচ্ছায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি সাদা মাইক্রোবাসে গিয়ে ওঠেন এবং গাড়িটি চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেয়।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দীন জানান, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সায়রা চন্দ্রা চাকমার দায়ের করা একটি আইসিটি মামলায় সৈকত রঞ্জন চৌধুরীকে আটক করা হয়েছে। একই মামলায় রাঙামাটি জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আলী আকবর সুমনকেও গ্রেফতার করেছে পুলিশ। আটককৃত উভয়কেই ঢাকায় পাঠানো হচ্ছে বলে তিনি নিশ্চিত করেন।

১৯০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Mass Media নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন