Latest

International

গাজার ৭০ শতাংশ এলাকা নিয়ন্ত্রণে নেওয়ার নির্দেশ নেতানিয়াহুর

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

শুক্রবার, ২৯ মে, ২০২৬ ৪:৩১ অপরাহ্ন

শেয়ার করুন:
গাজা উপত্যকার আরও বিস্তীর্ণ এলাকা নিয়ন্ত্রণে নেওয়ার জন্য ইসরায়েলি সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

তিনি জানিয়েছেন, বর্তমানে গাজার প্রায় ৬০ শতাংশ এলাকা ইসরায়েলের নিয়ন্ত্রণে রয়েছে এবং তা বাড়িয়ে ৭০ শতাংশে নেওয়ার পরিকল্পনা চলছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার দেশটির চ্যানেল ১২-এ প্রচারিত এক ভিডিও বক্তব্যে নেতানিয়াহু এ তথ্য জানান। তিনি বলেন, ধাপে ধাপে সামরিক কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।

ভিডিও বক্তব্যে নেতানিয়াহুকে বলতে শোনা যায়, “আমরা আগে ৫০ শতাংশ এলাকায় ছিলাম, এখন ৬০ শতাংশে পৌঁছেছি। আমার নির্দেশনা হলো এটিকে ৭০ শতাংশে নিয়ে যাওয়া।”

বক্তব্যের সময় উপস্থিত একজন পুরো গাজা উপত্যকা নিয়ন্ত্রণে নেওয়ার আহ্বান জানালে নেতানিয়াহু সরাসরি তা নাকচ করেননি। তবে তিনি ইঙ্গিত দেন, বর্তমান পরিকল্পনা ধাপে ধাপে বাস্তবায়ন করা হচ্ছে।

এর আগে মার্চ মাসের মাঝামাঝি সময়ে আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলোর কাছে ইসরায়েলি সেনাবাহিনী যে মানচিত্র সরবরাহ করেছিল, তাতে দেখা যায়, পূর্বনির্ধারিত সীমার বাইরে আরও কিছু এলাকা নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে। ওই তথ্য অনুযায়ী, তখন গাজার প্রায় ৬৪ শতাংশ এলাকা ইসরায়েলি নিয়ন্ত্রণে চলে যায়, যা আগে ছিল প্রায় ৫৩ শতাংশ।

এদিকে গাজা পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে। চলমান সংঘাতের কারণে মানবিক সংকট আরও গভীর হওয়ার আশঙ্কা প্রকাশ করেছে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা।
 

২২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
International নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন