Latest

International

লেবাননে ইসরায়েলি বিমান হামলা: নারী-শিশুসহ নিহত ৩১, বাড়ছে মধ্যপ্রাচ্যে উত্তেজনা

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বুধবার, ২৭ মে, ২০২৬ ৪:০০ অপরাহ্ন

শেয়ার করুন:
দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। মঙ্গলবার (২৬ মে) রাতে চালানো এ হামলায় নারী ও শিশুসহ অন্তত ৩১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও প্রায় ৪০ জন।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, সাম্প্রতিক সময়ের মধ্যে এটি অন্যতম ভয়াবহ হামলা। যুদ্ধবিরতি কার্যকর থাকার আলোচনা চললেও নতুন করে এই হামলায় পুরো অঞ্চলে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এপ্রিলের মাঝামাঝি যুদ্ধবিরতি শুরু হওয়ার পরও ইসরায়েলি বাহিনী হিজবুল্লাহর বিভিন্ন স্থাপনায় হামলা অব্যাহত রেখেছে। ইসরায়েল দাবি করেছে, মঙ্গলবার রাতের অভিযানে তারা হিজবুল্লাহর শতাধিক অবকাঠামো ও অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে।

লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থার তথ্য অনুযায়ী, টায়ার ও মারজাইউন জেলার কয়েকটি আবাসিক এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। বুর্জ আল-শেমালি, হাব্বুশ, মারাকেহ, সেলা এবং কাওতারিয়াত আল-রুজ এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে বুর্জ আল-শেমালি এলাকায়। সেখানে দুই শিশুসহ অন্তত ১৪ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১৬ জন। এছাড়া কাওতারিয়াত আল-রুজে ৫ জন, হাব্বুশে ৪ জন এবং মারাকেহ এলাকায় ৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

লেবাননের কর্মকর্তারা অভিযোগ করেছেন, যুদ্ধবিরতির ঘোষণা থাকলেও ইসরায়েল ধারাবাহিকভাবে আবাসিক এলাকায় হামলা চালিয়ে যাচ্ছে। এতে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে।

তবে ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, তারা বেসামরিক জনগণকে লক্ষ্য করে হামলা চালায়নি। তাদের ভাষ্য অনুযায়ী, হিজবুল্লাহর ঘাঁটি ও সক্রিয় অবস্থান ধ্বংস করতেই এই অভিযান পরিচালনা করা হয়েছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য বলছে, চলতি বছরের মার্চ থেকে শুরু হওয়া সংঘাতে এখন পর্যন্ত দেশটিতে তিন হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন।

২৬৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
International নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন