Latest

International

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার আশায় বিশ্ববাজারে কমলো তেলের দাম, চাঙা এশিয়ার শেয়ারবাজার

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

সোমবার, ২৫ মে, ২০২৬ ৩:১৯ অপরাহ্ন

শেয়ার করুন:
মধ্যপ্রাচ্যে সম্ভাব্য শান্তি চুক্তির আশায় আন্তর্জাতিক বাজারে তেলের দামে বড় ধরনের পতন দেখা দিয়েছে। একই সঙ্গে এর ইতিবাচক প্রভাব পড়েছে এশিয়ার শেয়ারবাজারে। বিনিয়োগকারীদের আস্থায় জাপানসহ বিভিন্ন দেশের সূচক ঊর্ধ্বমুখী অবস্থানে রয়েছে।

সোমবার (২৫ মে) আন্তর্জাতিক বাজারে লেনদেন শুরুর পর বিশ্ববাজারের গুরুত্বপূর্ণ সূচক ব্রেন্ট ক্রুড অয়েলের দাম প্রায় ৫ শতাংশ কমে যায়। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র, ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনা কমার সম্ভাবনাই বাজারে এই স্বস্তি ফিরিয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, সংঘাত নিরসনে একটি গুরুত্বপূর্ণ চুক্তির বিষয়ে আলোচনা অনেক দূর এগিয়েছে এবং খুব শিগগিরই এ নিয়ে বিস্তারিত জানানো হবে। তিনি আরও বলেন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতারের শীর্ষ নেতাদের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে। পাশাপাশি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু-এর সঙ্গেও তার ফলপ্রসূ কথা হয়েছে।

বিশ্ব জ্বালানি বাজারে স্বস্তির খবরে সবচেয়ে বেশি ইতিবাচক প্রভাব পড়েছে এশিয়ার অর্থনীতিতে। জাপানের প্রধান শেয়ার সূচক নিক্কেই ২২৫ উল্লেখযোগ্যভাবে বেড়ে নতুন রেকর্ড গড়েছে। মধ্যপ্রাচ্যের জ্বালানির ওপর নির্ভরশীল হওয়ায় জাপান ও দক্ষিণ কোরিয়া দীর্ঘদিন ধরেই যুদ্ধ পরিস্থিতির কারণে অর্থনৈতিক চাপে ছিল।

বিশ্লেষকদের মতে, সম্ভাব্য চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর নৌপথ পুনরায় সচল করা। বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও বিপুল পরিমাণ এলএনজি এই পথ দিয়ে পরিবহন করা হয়। যুদ্ধের কারণে এই রুটে অস্থিরতা তৈরি হওয়ায় গত কয়েক মাস ধরে তেলের বাজারে ব্যাপক অনিশ্চয়তা দেখা দেয়।

তবে সম্ভাব্য সমঝোতার খবর এলেও পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে সময় লাগবে বলে মনে করছেন জ্বালানি বিশেষজ্ঞরা। তাদের মতে, যুদ্ধের প্রভাবে ক্ষতিগ্রস্ত তেল স্থাপনা মেরামত এবং বৈশ্বিক মজুত পুনর্গঠনে অন্তত ২০২৭ সাল পর্যন্ত সময় লাগতে পারে।

এদিকে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ওয়াশিংটনের সঙ্গে কিছু বিষয়ে অগ্রগতি হলেও এখনও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। অন্যদিকে ট্রাম্প স্পষ্ট করে বলেছেন, যেকোনো চুক্তিতে ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির সুযোগ থেকে দূরে রাখার বিষয়টি নিশ্চিত করা হবে।

২২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
International নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন