Country
সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের পোশাক কারখানাগুলোতে এখনো ঈদের ছুটি শুরু না হওয়ায় নবীনগর-চন্দ্রা এবং ঢাকা-আরিচা মহাসড়কে ঘরমুখো মানুষ ও যানবাহনের চাপ দেখা যায়নি।
ছুটি শুরু না হওয়ায় সাভার-আশুলিয়ায় মহাসড়কে নেই যাত্রীচাপ
আবির ইসলাম, সাভার
রবিবার, ২৪ মে, ২০২৬ ৬:২৪ অপরাহ্ন
শেয়ার করুন:
সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের পোশাক কারখানাগুলোতে এখনো ঈদের ছুটি শুরু না হওয়ায় নবীনগর-চন্দ্রা এবং ঢাকা-আরিচা মহাসড়কে ঘরমুখো মানুষ ও যানবাহনের চাপ দেখা যায়নি।
রবিবার সকাল থেকে মহাসড়ক দুটি দিয়ে যানচলাচল স্বাভাবিক রয়েছে। কোথাও কোনো যানজটের খবর পাওয়া যায়নি।
হাইওয়ে পুলিশ জানিয়েছে, সাভার ও আশুলিয়া এলাকার পোশাক কারখানাগুলোতে এখনো উৎপাদন কার্যক্রম চালু রয়েছে। ফলে ঈদ উপলক্ষে বাড়ি ফেরা মানুষের চাপ এখনো এই দুই মহাসড়কে সৃষ্টি হয়নি।
সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহজাহান বলেন, রাজধানী ঢাকা থেকে সীমিত পরিসরে মানুষজন ঈদে গ্রামের বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করলেও তার প্রভাব এখনো সাভার অঞ্চলে পড়েনি। তিনি জানান, রাজধানী থেকে অধিকাংশ দূরপাল্লার বাস রাতের দিকে ছেড়ে যায়। এ কারণে সকালে মহাসড়কে যানবাহনের চাপও তুলনামূলক কম রয়েছে।
২১৮ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর