Latest

Country

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে জাহাজে থাই নাবিক নিহত

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম
স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম

বুধবার, ২০ মে, ২০২৬ ৬:৩১ অপরাহ্ন

শেয়ার করুন:
চট্টগ্রাম বন্দরের আউটার অ্যাংকারেজে নোঙর করা থাইল্যান্ডের পতাকাবাহী স্ক্র্যাপবাহী জাহাজে দুই থাই নাবিকের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন।

মঙ্গলবার ‘এমটি কেপিপি-০১’ নামের ওই জাহাজে দুই নাবিকের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পরিস্থিতি সংঘর্ষে রূপ নেয় এবং ছুরিকাঘাতের ঘটনা ঘটে।

ঘটনায় থাইল্যান্ডের নাগরিক ও জাহাজটির অয়েলার হিসেবে কর্মরত রাফিফং ক্লাহান গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে জাহাজের স্থানীয় শিপিং এজেন্টের সহায়তায় তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) মো. ওমর ফারুক জানান, স্থানীয় শিপিং এজেন্টের মাধ্যমে তারা ঘটনার খবর পান। আহত নাবিককে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

১৮৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন