Latest

সংঘর্ষ

নিউমার্কেটে ফুটপাতের দোকান নিয়ে ছাত্রদল-যুবদল সংঘর্ষ, আহত ২৫

রাজধানীর নিউমার্কেটে ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করে ঢাকা কলেজ ছাত্রদল ও নিউমার্কেট থানা যুবদলের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতের এ ঘটনায় দুই পক্ষের প্রায় ২৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের কয়েকজন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল ও ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
কুমিল্লায় ফুটবল ম্যাচ ঘিরে সংঘর্ষে প্রাণ গেল এক যুবকের

কুমিল্লার আদর্শ সদর উপজেলার ধনপুর এলাকায় আর্জেন্টিনা–মিশর ফুটবল ম্যাচকে কেন্দ্র করে সমর্থকদের মধ্যে বাগ্‌বিতণ্ডার জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মারধরের শিকার হয়ে এক ব্রাজিল সমর্থকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনায় জড়িতদের শনাক্তে কাজ চলছে।

ফরিদপুরের নগরকান্দায় দুই পক্ষের সংঘর্ষ, আহত ৮

ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাংগী ইউনিয়নের বাঙ্গালকান্দা গ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত আটজন আহত হয়েছেন। এ সময় কয়েকটি বাড়িঘরে ভাঙচুরের ঘটনাও ঘটে। শনিবার বিকেলে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষের সূত্রপাত হয় বলে জানিয়েছে স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ভাঙ্গায় ২ গ্রামে সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ২০; আটক ১৭

ফরিদপুরের ভাঙ্গায় পূর্ব বিরোধের জেরে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে সুমন শেখ নামে এক যুবক নিহত হয়েছেন। কয়েক ঘণ্টাব্যাপী এ ঘটনায় পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে পুলিশ ১৭ জনকে আটক করেছে।

ভাঙ্গায় সংঘর্ষের ঘটনায় পুলিশের মামলায় ২৫০ জনের নাম, গ্রেপ্তার ১০

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় মাদকবিরোধী কমিটি গঠন, স্থানীয় আধিপত্য বিস্তার ও বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় পুলিশের করা মামলায় ২৫০ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতপরিচয় আরও ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রাজশাহীর মোহনপুরে আম নামানোকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১

রাজশাহীর মোহনপুর উপজেলার মৌগাছি ইউনিয়নের হরিহরপাড়া গ্রামে আম নামানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আব্দুর রাজ্জাক (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। শনিবার (২৭ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।