Latest

International

ইউএইর বারাকাহ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা, জেনারেটরে আগুন; বাড়ছে আঞ্চলিক উত্তেজনা

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

সোমবার, ১৮ মে, ২০২৬ ১:৫৪ অপরাহ্ন

শেয়ার করুন:

সংযুক্ত আরব আমিরাত-এর বারাকাহ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এ হামলার ফলে বিদ্যুৎকেন্দ্রের একটি জেনারেটরে আগুন লাগে। ইরান ও যুক্তরাষ্ট্র-এর মধ্যে চলমান ভঙ্গুর যুদ্ধবিরতির প্রেক্ষাপটে এ ঘটনা নতুন করে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ার আশঙ্কা তৈরি করেছে।

রোববার আবুধাবির আল-ধাফরা অঞ্চলে অবস্থিত বারাকাহ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র-এর সীমানার ভেতরে একটি ড্রোন আঘাত হানলে জেনারেটরে আগুন ধরে যায় বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে এ ঘটনায় তাৎক্ষণিক কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পাশাপাশি তেজস্ক্রিয়তার মাত্রাও স্বাভাবিক রয়েছে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

আমিরাতের পারমাণবিক নিয়ন্ত্রক সংস্থা জানায়, আরব উপদ্বীপের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটির কার্যক্রম হামলায় ব্যাহত হয়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় সংস্থাটি জানিয়েছে, কেন্দ্রের সব ইউনিট স্বাভাবিকভাবে চালু রয়েছে।

ঘটনার পর এখনো কোনো পক্ষ হামলার দায় স্বীকার করেনি। একই সঙ্গে আমিরাত সরকারও প্রকাশ্যে কোনো দেশ বা গোষ্ঠীকে দায়ী করেনি।

পরে এক বিবৃতিতে সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা দুটি ড্রোন সফলভাবে প্রতিহত করলেও তৃতীয় একটি ড্রোন বিদ্যুৎকেন্দ্রের সীমানায় প্রবেশ করে একটি জেনারেটরে আঘাত হানে।

২০১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
International নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন