Latest

International

ইরানের ইউরেনিয়াম নিয়ে ট্রাম্পের কড়া হুঁশিয়ারি ‘কাছাকাছি গেলেই গুঁড়িয়ে দেওয়া হবে’

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

সোমবার, ১১ মে, ২০২৬ ২:৪৪ অপরাহ্ন

শেয়ার করুন:
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম এখন যুক্তরাষ্ট্রের কঠোর নজরদারির মধ্যে রয়েছে। কেউ ওই পারমাণবিক উপাদানের কাছে যাওয়ার চেষ্টা করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

রোববার প্রচারিত এক মার্কিন টেলিভিশন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে সাম্প্রতিক হামলার পর ধ্বংসস্তূপের নিচে থাকা ইউরেনিয়াম নিয়ে ওয়াশিংটনের উদ্বেগ নেই। কারণ পুরো এলাকা মার্কিন সামরিক বাহিনীর পর্যবেক্ষণে রয়েছে।

তিনি বলেন, “আমরা চাইলে যেকোনো সময় ওই উপাদান নিজেদের নিয়ন্ত্রণে নিতে পারব। পুরো বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।”

এ সময় ট্রাম্প আরও কঠোর ভাষায় সতর্ক করে বলেন, “কেউ যদি ওই স্থাপনার আশপাশে যাওয়ার চেষ্টা করে, আমরা তা জানতে পারব এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেব।”

সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ধারাবাহিক হামলায় ইরানের কয়েকটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপর থেকেই দেশটির সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বাড়ছে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, উল্লেখযোগ্য পরিমাণ ইউরেনিয়াম এখনো ইরানের ভেতরে সংরক্ষিত রয়েছে।

এর আগে একাধিকবার ট্রাম্প দাবি করেন, ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র তৈরির সুযোগ দেওয়া হবে না। প্রয়োজনে শক্তি প্রয়োগ করতেও যুক্তরাষ্ট্র পিছপা হবে না বলে মন্তব্য করেন তিনি।

২৩৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
International নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন