Latest

International

লেবাননে ফের ইসরায়েলি হামলা, ২৪ ঘণ্টায় শিশুসহ নিহত ৩৯

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

রবিবার, ১০ মে, ২০২৬ ২:৫৫ অপরাহ্ন

শেয়ার করুন:
লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বাহিনীর ধারাবাহিক বিমান হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ৩৯ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। শনিবার (৯ মে) দেশটির বিভিন্ন এলাকায় একাধিক দফায় হামলা চালায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দক্ষিণাঞ্চলীয় সাকসাকিয়েহ শহরে চালানো এক বিমান হামলায় শিশুসহ অন্তত সাতজন প্রাণ হারান এবং আহত হন আরও ১৫ জন। এছাড়া নাবাতিয়েহ এলাকায় একটি মোটরসাইকেল লক্ষ্য করে তিন দফা ড্রোন হামলা চালানো হয়। এতে এক সিরীয় নাগরিক নিহত হন এবং তার ১২ বছর বয়সী কন্যা গুরুতর আহত হয়।

লেবানন সরকার জানিয়েছে, গত এক সপ্তাহে ইসরায়েলি হামলায় নারী ও শিশুসহ ১২০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। গত ২ মার্চ থেকে এখন পর্যন্ত দেশটিতে মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৭৯৫ জনে।

তবে ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, তারা বেসামরিক লোকজনকে নয়, বরং সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করেই অভিযান পরিচালনা করছে।

অন্যদিকে ইসরায়েলি হামলার জবাবে উত্তর ইসরায়েলের বিভিন্ন এলাকায় ড্রোন ও রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ।

এর আগে গত ১৬ এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট Donald Trump যুদ্ধবিরতি চুক্তির ঘোষণা দিলেও বাস্তবে সংঘর্ষ থামেনি। বর্তমানে দক্ষিণ লেবাননের সীমান্তবর্তী প্রায় ১০ কিলোমিটার এলাকা ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে বলে জানা গেছে।

এদিকে গাজার মতো লেবাননের বহু গ্রাম ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বলে অভিযোগ উঠেছে। মানবাধিকার সংস্থাগুলো এ পরিস্থিতিকে সম্ভাব্য যুদ্ধাপরাধ হিসেবে বিবেচনার আহ্বান জানিয়েছে।

২১২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
International নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন