Latest

International

হরমুজে ফের উত্তেজনা, মার্কিন-ইরান পাল্টাপাল্টি হামলায় সংকটে যুদ্ধবিরতি

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

শুক্রবার, ৮ মে, ২০২৬ ২:৫০ অপরাহ্ন

শেয়ার করুন:
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। একটি তেলবাহী ট্যাংকারে হামলাকে কেন্দ্র করে দুই দেশের বাহিনীর পাল্টাপাল্টি অভিযানে মধ্যপ্রাচ্যের ভঙ্গুর যুদ্ধবিরতি আবারও হুমকির মুখে পড়েছে।

ইরানের অভিযোগ, বৃহস্পতিবার (৭ মে) জাস্ক বন্দরের কাছে তাদের একটি তেলবাহী ট্যাংকারে প্রথমে হামলা চালায় মার্কিন বাহিনী। তেহরানের দাবি, এই হামলার মধ্য দিয়েই যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করেছে।

এর জবাবে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) নৌবাহিনী হরমুজ প্রণালি অতিক্রমকারী তিনটি মার্কিন ডেস্ট্রয়ার—ইউএসএস ট্রাক্সটন, ইউএসএস রাফায়েল পেরাল্টা এবং ইউএসএস মেসনকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। ইরান দাবি করেছে, হামলায় জাহাজগুলো ক্ষতিগ্রস্ত হয়ে ওমান উপসাগরের দিকে সরে যেতে বাধ্য হয়েছে।

তবে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ইরানের এ দাবি অস্বীকার করেছে। তাদের ভাষ্য অনুযায়ী, মার্কিন যুদ্ধজাহাজগুলো সফলভাবে সব হামলা প্রতিহত করেছে এবং কোনো জাহাজের ক্ষতি হয়নি।

সেন্টকম আরও জানিয়েছে, আত্মরক্ষামূলক পদক্ষেপ হিসেবে মার্কিন বাহিনী পরে ইরানের কেশম দ্বীপ, বন্দর আব্বাস, মিনাব ও সিরিক অঞ্চলের সামরিক স্থাপনায় বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র উত্তেজনা বাড়াতে চায় না। তবে মার্কিন বাহিনীর নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজন হলে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করা হবে।

অন্যদিকে, ইরান এই ঘটনাকে সরাসরি “মার্কিন আগ্রাসন” হিসেবে উল্লেখ করে এর দায় ওয়াশিংটনের ওপর চাপিয়েছে। বিশ্লেষকদের আশঙ্কা, চলমান এ উত্তেজনা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে।

২৩৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
International নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন