Latest

International

ইরান আলোচনা এগোনোয় হরমুজে ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত, ঘোষণা ট্রাম্পের

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বুধবার, ৬ মে, ২০২৬ ২:২৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ইরানের সঙ্গে চলমান আলোচনায় অগ্রগতি হওয়ায় হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান ‘প্রজেক্ট ফ্রিডম’ আপাতত স্থগিত করা হয়েছে। এ ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ওয়াশিংটনের স্থানীয় সময় মঙ্গলবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এ সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, পাকিস্তানসহ কয়েকটি দেশের অনুরোধ এবং ইরানের সঙ্গে সম্ভাব্য চূড়ান্ত চুক্তির অগ্রগতির কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

তবে ট্রাম্প স্পষ্ট করে দেন, ইরানের বন্দরে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ আগের মতোই বহাল থাকবে এবং তা পুরোপুরি কার্যকর থাকবে।

তিনি আরও জানান, ইরানের সঙ্গে চুক্তি চূড়ান্ত ও স্বাক্ষর করা সম্ভব কি না, তা যাচাই করার সুযোগ তৈরি করতেই এই সামরিক অভিযান সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

এর আগে, হরমুজ প্রণালিতে আটকে পড়া বিভিন্ন দেশের জাহাজকে নিরাপদে চলাচলে সহায়তা করতে সোমবার সকাল থেকে ‘প্রজেক্ট ফ্রিডম’ নামে অভিযান শুরু করে মার্কিন সেনাবাহিনী। তবে যুক্তরাষ্ট্রের এ উদ্যোগকে যুদ্ধবিরতি লঙ্ঘন হিসেবে আখ্যা দিয়ে তা প্রতিহত করার ঘোষণা দেয় ইরান।

২১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
International নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন