Latest

International

হরমুজে আটকে পড়া জাহাজ উদ্ধারে যুক্তরাষ্ট্রের ‘প্রজেক্ট ফ্রিডম’ শুরু আজ

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

সোমবার, ৪ মে, ২০২৬ ২:১৪ অপরাহ্ন

শেয়ার করুন:
হরমুজ প্রণালিতে আটকে থাকা জাহাজগুলোকে নিরাপদে সরিয়ে নিতে আজ সোমবার থেকে অভিযান শুরু করছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এ ঘোষণা দিয়েছেন।

আল-জাজিরা'র  এক প্রতিবেদনে জানানো হয়েছে, ‘প্রজেক্ট ফ্রিডম’ নামের এই উদ্যোগ মধ্যপ্রাচ্যের স্থানীয় সময় অনুযায়ী সোমবার সকাল থেকেই কার্যক্রম শুরু করবে।

ট্রাম্প বলেন, কোনো অপরাধ না করেও যারা বর্তমান পরিস্থিতির শিকার হয়ে জাহাজে আটকে আছেন—তাদের মুক্ত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তার ভাষায়, এটি একটি মানবিক উদ্যোগ, যার লক্ষ্য নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করা।

তিনি আরও উল্লেখ করেন, দীর্ঘ সময় আটকে থাকার কারণে অনেক জাহাজে খাদ্যসংকট দেখা দিয়েছে। তাই দ্রুত এসব জাহাজকে প্রণালি থেকে বের করে আনাটা জরুরি হয়ে পড়েছে।

এদিকে, এ অভিযানে কেউ বাধা দেওয়ার চেষ্টা করলে কঠোর জবাব দেওয়া হবে বলেও সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট।

২৪৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
International নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন