Latest

West Bengal

বিধানসভা ভোটে বড় সাফল্যের আশা তৃণমূলের, ফলতায় পুনর্নির্বাচন ঘিরে উত্তেজনা

কলকাতা প্রতিনিধি
কলকাতা প্রতিনিধি

রবিবার, ৩ মে, ২০২৬ ২:৫৫ অপরাহ্ন

শেয়ার করুন:
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ২০০-এর বেশি আসন জয়ের লক্ষ্য নিয়েছে তৃণমূল কংগ্রেস। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় শনিবার বিকেলে কাউন্টিং এজেন্টদের সঙ্গে এক ভার্চুয়াল বৈঠকে এই আশাবাদ ব্যক্ত করেন। বৈঠকে তৃণমূলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও অংশ নেন।

নেতৃত্বের দাবি, বুথফেরত সমীক্ষার মাধ্যমে বিজেপিকে অযথা এগিয়ে দেখানো হচ্ছে, যা মূলত শেয়ারবাজারকে প্রভাবিত করার একটি কৌশল। তাদের মতে, ২০২১ সালের বিধানসভা নির্বাচন ও ২০২৪ সালের লোকসভা ভোটেও একই ধরনের প্রবণতা দেখা গিয়েছিল।

এদিকে, দক্ষিণ ২৪ পরগনার ফলতা এলাকায় পুনর্নির্বাচন ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। শুক্রবার থেকে সেখানে পরিস্থিতি অস্থির থাকলেও শনিবার সহিংসতার খবর পাওয়া যায়। ডায়মন্ড হারবার ও মগরাহাট পশ্চিমের ১৫টি বুথে পুনর্নির্বাচন অনুষ্ঠিত হলেও ফলতা সেই তালিকায় না থাকায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে।

গ্রামবাসীর একাংশের অভিযোগ, বিজেপিকে ভোট দেওয়ার কারণে তৃণমূল কর্মীরা বাড়িতে গিয়ে হুমকি দিচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। তবে স্থানীয়দের অভিযোগ, রাজ্য পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে।

১৯৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
West Bengal নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন