Latest

West Bengal

৪৫ দিনের মধ্যে বিএসএফকে সীমান্ত বেড়ার জন্য জমি হস্তান্তরের ঘোষণা 

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

সোমবার, ১১ মে, ২০২৬ ১১:০৭ অপরাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-কে ৪৫ দিনের মধ্যে প্রয়োজনীয় জমি বুঝিয়ে দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছে পশ্চিমবঙ্গের নতুন রাজ্য সরকার।

আজ সোমবার হাওড়ায় রাজ্য সচিবালয়ে অনুষ্ঠিত নতুন সরকারের মন্ত্রিসভার প্রথম বৈঠকে এ সিদ্ধান্তের কথা জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

বৈঠক শেষে শুভেন্দু অধিকারী বলেন, “৪৫ দিনের মধ্যে বিএসএফের কাছে প্রয়োজনীয় জমি বুঝিয়ে দেওয়া হবে। এ বিষয়ে মুখ্যসচিব এবং ভূমি ও রাজস্ব সচিবকে দায়িত্ব দেওয়া হয়েছে।”

বাংলাদেশের সঙ্গে এখনো অরক্ষিত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের বিষয়টি পশ্চিমবঙ্গের রাজনীতিতে দীর্ঘদিন ধরে আলোচিত ও বিতর্কিত একটি ইস্যু হিসেবে রয়ে গেছে। এবারের বিধানসভা নির্বাচনের প্রচারণাতেও বিষয়টি নিয়ে সক্রিয় ছিল বিজেপি।

মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের দীর্ঘদিনের সরকারকে হটিয়ে পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠন করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মমতার একসময়ের ঘনিষ্ঠ সহযোগী শুভেন্দু অধিকারী। সরকার গঠনের পর নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকেই সীমান্তে বিএসএফকে জমি হস্তান্তরের অনুমোদন দেওয়া হয় বলে জানানো হয়েছে।

এর আগে চলতি বছরের জানুয়ারিতে কলকাতা হাইকোর্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য সরকারকে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য নয়টি জেলায় বিএসএফকে জমি হস্তান্তরের নির্দেশ দিয়েছিল। একই সঙ্গে এ বিষয়ে ৩১ মার্চ পর্যন্ত সময়সীমাও নির্ধারণ করে দিয়েছিল আদালত।

২৪৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
West Bengal নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন