Latest

International

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে ১৪ দফা প্রস্তাব ইরানের, স্থায়ী সমাধানে জোর

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

রবিবার, ৩ মে, ২০২৬ ১:৪২ অপরাহ্ন

শেয়ার করুন:
লেবাননসহ বিভিন্ন রণাঙ্গনে চলমান সংঘাত স্থায়ীভাবে বন্ধ করতে যুক্তরাষ্ট্রের কাছে ১৪ দফার একটি শান্তি পরিকল্পনা উপস্থাপন করেছে ইরান। দেশটির দাবি, সাময়িক যুদ্ধবিরতি নয়—দীর্ঘমেয়াদি ও টেকসই সমাধানই তাদের মূল লক্ষ্য।

রোববার ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এক প্রতিবেদনে জানায়, এর আগে যুক্তরাষ্ট্র ৯ দফার একটি প্রস্তাব দিয়েছিল। সেই প্রস্তাবের জবাব হিসেবেই তেহরান নতুন এই ১৪ দফা পরিকল্পনা দেয়। পুরো প্রক্রিয়াটি পাকিস্তান সরকারের মধ্যস্থতায় এগোচ্ছে।

তেহরানে নিযুক্ত বিদেশি রাষ্ট্রদূতদের সঙ্গে এক বৈঠকে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিভাবাদি বলেন, “চাপিয়ে দেওয়া এই যুদ্ধের স্থায়ী অবসান চাই। আমরা একটি সুস্পষ্ট পরিকল্পনা দিয়েছি। এখন সিদ্ধান্ত নেওয়ার পালা যুক্তরাষ্ট্রের—তারা কূটনীতিকে বেছে নেবে, নাকি সংঘাত জিইয়ে রাখবে।”

প্রতিবেদন অনুযায়ী, আলোচনার জন্য যুক্তরাষ্ট্র দুই মাস সময় চেয়ে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল। তবে ইরান তা প্রত্যাখ্যান করে জানায়, সব সমস্যা ৩০ দিনের মধ্যেই সমাধান করতে হবে।

ইরানের প্রস্তাবনায় বেশ কিছু কঠোর শর্তও রয়েছে। এর মধ্যে রয়েছে—ভবিষ্যতে সামরিক আগ্রাসন না চালানোর নিশ্চয়তা, ইরানের সীমান্ত এলাকা থেকে মার্কিন সেনা প্রত্যাহার, নৌ অবরোধ ও সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহার, বিদেশে জব্দকৃত সম্পদ ফেরত এবং লেবাননসহ সব যুদ্ধক্ষেত্রে সংঘাতের অবসান।

বিশ্লেষকদের মতে, এই প্রস্তাব বাস্তবায়ন হলে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা কমতে পারে, তবে শর্তগুলো নিয়ে দুই পক্ষের মধ্যে সমঝোতা কতটা সম্ভব হবে, সেটিই এখন বড় প্রশ্ন।

২৩৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
International নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন