Latest

International

ইরান ‘অসদাচরণ’ করলে ফের হামলার ইঙ্গিত ট্রাম্পের

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

রবিবার, ৩ মে, ২০২৬ ১:৩৬ অপরাহ্ন

শেয়ার করুন:
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে আবারও কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, ইরান যদি কোনো ধরনের ‘অসদাচরণ’ করে, তাহলে দেশটির বিরুদ্ধে পুনরায় সামরিক হামলার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।

শনিবার ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এ মন্তব্য করেন। তিনি জানান, ইরানের সঙ্গে সম্ভাব্য একটি চুক্তির খসড়া সম্পর্কে তাকে অবহিত করা হয়েছে এবং এখন তিনি এর চূড়ান্ত লিখিত রূপের অপেক্ষায় আছেন।

হামলার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প সরাসরি কিছু না বললেও ইঙ্গিতপূর্ণ ভাষায় বলেন, ইরান তাদের কর্মকাণ্ডের জন্য এখনো যথেষ্ট মূল্য দেয়নি। তবে ভবিষ্যতে কোনো ‘খারাপ পদক্ষেপ’ নিলে যুক্তরাষ্ট্র প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে বলেও জানান তিনি।

এদিকে ইরান তাদের নতুন ১৪ দফা প্রস্তাবে হরমুজ প্রণালি উন্মুক্ত রাখা এবং যুক্তরাষ্ট্রের আরোপিত অবরোধ প্রত্যাহারের আহ্বান জানিয়েছে। তবে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা আপাতত পিছিয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছে তেহরান। যুক্তরাষ্ট্র এই প্রস্তাব গ্রহণ করবে কি না, তা এখনো স্পষ্ট নয়।

২৪৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
International নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন