Latest

Country

মুক্তাগাছার বৈশাখী মেলায় সংঘর্ষে স্কুলছাত্র সিয়ামের মৃত্যু

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ 
স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ 

শুক্রবার, ১ মে, ২০২৬ ১০:৫২ অপরাহ্ন

শেয়ার করুন:
ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় বৈশাখী মেলার সময় দুই পক্ষের সংঘর্ষে সিয়াম (১৫) নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাতে উপজেলার পদুরবাড়ি হাই স্কুল মাঠে অনুষ্ঠিত মেলায় এ ঘটনা ঘটে। নিহত সিয়াম উপজেলার শিবপুর গ্রামের আব্দুস সালামের ছেলে এবং মানকোন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, বন্ধুদের মধ্যে কথাকাটাকাটির জেরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। একপর্যায়ে প্রতিপক্ষের হামলায় সিয়াম বাঁশ ও দেশীয় অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়।

প্রথমে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে জানান তিনি।

ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানিয়েছে পুলিশ।

২১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন