Latest

International

ফ্লোরিডায় দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য, রুমমেট গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬ ৩:২৬ অপরাহ্ন

শেয়ার করুন:
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় সাউথ ফ্লোরিডা ইউনিভার্সিটির দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭) ও নাহিদা সুলতানা বৃষ্টির হত্যাকাণ্ড ঘিরে নতুন চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে স্থানীয় পুলিশ। এ ঘটনায় লিমনের রুমমেট হিশাম আবুঘরবেহ (২৬)-কে গ্রেপ্তার করা হয়েছে। আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে।

পুলিশ ও তদন্ত সূত্রে জানা যায়, গত ১৩ এপ্রিলের পর থেকে দুই শিক্ষার্থী নিখোঁজ ছিলেন। এরপর ১৬ এপ্রিল রাত থেকে তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। দীর্ঘ অনুসন্ধানের পর হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজের নিচ থেকে একটি কালো ময়লার ব্যাগে লিমনের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়। তবে নাহিদা বৃষ্টির কোনো নিশ্চিত সন্ধান এখনো মেলেনি।

তদন্তকারীরা সিসিটিভি ফুটেজ ও মোবাইল ফোনের লোকেশন বিশ্লেষণ করে রুমমেট হিশামের সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে বলে জানিয়েছে পুলিশ। মামলার অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো তার অনলাইন কার্যকলাপ। প্রসিকিউটরদের দাবি অনুযায়ী, ঘটনার আগে ও পরে হিশাম চ্যাটজিপিটি-তে সন্দেহজনক কিছু প্রশ্ন করেন, যার মধ্যে ছিল—মানুষকে ব্যাগে ভরে ডাস্টবিনে ফেললে কী হয়, নির্দিষ্ট এলাকায় গাড়ি তল্লাশি হয় কি না, এবং নিখোঁজ প্রাপ্তবয়স্ক সংক্রান্ত আইনগত ব্যাখ্যা।

তদন্তে আরও জানা গেছে, হত্যাকাণ্ডের আগে হিশাম ডাক্ট টেপ, ময়লার ব্যাগ এবং আগুন জ্বালানোর সরঞ্জাম অনলাইনে অর্ডার করেন। ঘটনার রাতে পরিষ্কার-পরিচ্ছন্নতার সামগ্রী কেনার তথ্যও পেয়েছে পুলিশ।

অন্যদিকে, একটি ডাস্টবিন থেকে লিমনের মানিব্যাগ, চশমা এবং বৃষ্টির ফোন কেসসহ রক্তমাখা কাপড় উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারের সময় হিশামের শরীরের হাত ও পায়ে আঘাতের চিহ্ন পাওয়া যায়। তবে তিনি দাবি করেন, রান্নার সময় পেঁয়াজ কাটতে গিয়ে এসব আঘাত লেগেছে।

তদন্ত প্রতিবেদনে আরও বলা হয়, হিশাম আগে থেকেই সহিংস আচরণের জন্য পরিচিত ছিলেন। ২০২৩ সালে পারিবারিক সহিংসতার অভিযোগে তাকে দুইবার গ্রেপ্তার করা হয়েছিল এবং আদালতের নিষেধাজ্ঞাও তার বিরুদ্ধে ছিল।

এদিকে হিলসবরো কাউন্টি শেরিফ অফিস জানিয়েছে, হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজের কাছের জলাশয় থেকে আরও কিছু দেহাংশ উদ্ধার করা হয়েছে। এগুলো নাহিদা বৃষ্টির কি না তা শনাক্তে পরীক্ষা চলছে।

অভিযুক্ত হিশামের বিরুদ্ধে প্রথম-ডিগ্রি হত্যা ও লাশ গুমের অভিযোগ আনা হয়েছে। আদালত নির্দেশ দিয়েছে, বিচার শেষ না হওয়া পর্যন্ত তাকে কোনো জামিন ছাড়াই কারাগারে রাখা হবে।

১৯৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
International নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন