International
ইরানের সেনাবাহিনী জানিয়েছে, দেশের বর্তমান পরিস্থিতি এখনও ‘যুদ্ধকালীন’ বিবেচনায় রয়েছে এবং সম্ভাব্য সব ধরনের পরিস্থিতি মোকাবিলায় তারা সর্বক্ষণ সতর্ক অবস্থানে রয়েছে। এ সংক্রান্ত তথ্য প্রকাশ করেছে দেশটির বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)-ঘনিষ্ঠ বার্তা সংস্থা ফারস নিউজ।
শত্রুর যেকোনো পদক্ষেপে কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি ইরানের সেনাবাহিনীর
ডেস্ক রিপোর্ট
বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬ ২:০০ অপরাহ্ন
শেয়ার করুন:
ইরানের সেনাবাহিনী জানিয়েছে, দেশের বর্তমান পরিস্থিতি এখনও ‘যুদ্ধকালীন’ বিবেচনায় রয়েছে এবং সম্ভাব্য সব ধরনের পরিস্থিতি মোকাবিলায় তারা সর্বক্ষণ সতর্ক অবস্থানে রয়েছে। এ সংক্রান্ত তথ্য প্রকাশ করেছে দেশটির বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)-ঘনিষ্ঠ বার্তা সংস্থা ফারস নিউজ।
সেনাবাহিনীর এক মুখপাত্র বলেন, ইরানের নিরাপত্তা পরিস্থিতি এখনো স্বাভাবিক নয় এবং তাদের নজরদারি ও পর্যবেক্ষণ কার্যক্রম নিরবচ্ছিন্নভাবে চালু রয়েছে।
তিনি আরও সতর্ক করে বলেন, কোনো শত্রুপক্ষ যদি নতুন কোনো পদক্ষেপ নেওয়ার চেষ্টা করে, তাহলে তাদের সম্পূর্ণ নতুন কৌশল, আধুনিক সরঞ্জাম এবং শক্ত প্রতিরোধের মুখোমুখি হতে হবে।
২২৭ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর