Latest

International

নৈশভোজে গুলির মতো বিকট শব্দ, দ্রুত সরিয়ে নেওয়া হলো ট্রাম্প দম্পতিকে

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬ ২:২০ অপরাহ্ন

শেয়ার করুন:
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির একটি অভিজাত হোটেলে নৈশভোজ চলাকালে হঠাৎ একাধিক বিকট শব্দ শোনা গেলে নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় দ্রুত সরিয়ে নেওয়া হয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে।

স্থানীয় সময় শনিবার ওয়াশিংটন হিলটন হোটেলে আয়োজিত এই নৈশভোজে বিভিন্ন সংবাদমাধ্যমের হোয়াইট হাউস সংবাদদাতারা উপস্থিত ছিলেন। প্রত্যক্ষদর্শীদের ধারণা, শোনা যাওয়া শব্দগুলো গুলির মতো ছিল। এক নিরাপত্তাকর্মীর বরাতে জানা গেছে, সাত থেকে আটটি গুলির শব্দ শোনা যায়।

ঘটনার পরপরই সিক্রেট সার্ভিস সদস্যরা দ্রুত নৈশভোজের হলরুম ঘিরে ফেলেন এবং উপস্থিত অতিথিদের নিরাপদে অবস্থান নিতে নির্দেশ দেন। আতঙ্কে অনেক অতিথিকে টেবিলের নিচে আশ্রয় নিতে দেখা যায়।

হোয়াইট হাউসের এক কর্মকর্তার বরাতে জানা গেছে, প্রেসিডেন্ট ট্রাম্প সম্পূর্ণ নিরাপদ আছেন। তবে সন্দেহভাজন বন্দুকধারীর বিষয়ে এখনো নিশ্চিত করে কিছু জানানো হয়নি—তিনি নিহত হয়েছেন নাকি আটক হয়েছেন, তা স্পষ্ট নয়।

প্রায় ২ হাজার ৬০০ অতিথির উপস্থিতিতে চলা এ অনুষ্ঠানে পরিস্থিতি হঠাৎ উত্তপ্ত হয়ে উঠলেও নিরাপত্তা বাহিনীর দ্রুত পদক্ষেপে বড় ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

২৫০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
International নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন