Latest

Mass Media

মিঠাপুকুরে সাংবাদিকের ওপর হামলা, অপহরণের চেষ্টা—ভিডিও ভাইরাল

লিয়াকত আলী, রংপুর
লিয়াকত আলী, রংপুর

শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬ ১:৫৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রংপুরের মিঠাপুকুরে এক সাংবাদিককে মারধর ও অপহরণের চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় এক জামায়াত নেতার বিরুদ্ধে। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী সাংবাদিক আনোয়ার হোসেন রাব্বি, যিনি দৈনিক দিনকালের মিঠাপুকুর উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত। অভিযোগ অনুযায়ী, বুধবার (২৪ এপ্রিল) রাত প্রায় ১১টার দিকে উপজেলার বৈরাতিহাট বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ব্যক্তিগত একটি ঘটনার জেরে উত্তেজনা তৈরি হয়। পরে ওই ঘটনার ধারাবাহিকতায় জামায়াত নেতা কাওসারের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি মোটরসাইকেলে এসে সাংবাদিক রাব্বির ওপর হামলা চালায়। তাকে মারধর করা হয় এবং জোর করে তুলে নেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ রয়েছে।

এ সময় বাজারে উপস্থিত সাধারণ মানুষ বাধা দিলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করা হলে মিঠাপুকুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাব্বিকে উদ্ধার করে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি জোরপূর্বক রাব্বিকে তুলে নেওয়ার চেষ্টা করছে এবং হুমকি দিচ্ছে। অভিযোগ রয়েছে, অভিযুক্তরা ঘটনাস্থলেই প্রশাসনকে তোয়াক্কা না করার কথাও বলে।

সাংবাদিক রাব্বি দাবি করেন, ঘটনার পর থেকে তিনি প্রাণনাশের হুমকি পাচ্ছেন এবং নিরাপত্তাহীনতায় ভুগছেন। ফলে তিনি পেশাগত দায়িত্ব পালন করতে উপজেলা সদরে যেতে পারছেন না। তিনি প্রশাসনের কাছে নিজের নিরাপত্তা নিশ্চিত করা এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকসহ সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের অবহিত করা হয়েছে বলে জানান ভুক্তভোগী। বৈরাতি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ফজলুর রহমান বলেন, লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

অভিযুক্ত কাওসারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

অন্যদিকে, রংপুর জেলা জামায়াতের সভাপতি অধ্যাপক গোলাম রাব্বানী জানান, তিনি ঘটনাটি আগে জানতেন না; তবে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

ঘটনাটি ঘিরে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
 

৩৪২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Mass Media নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন