Latest

International

ভেনেজুয়েলা অভিযানের গোপন তথ্যে বাজি, কোটি টাকা আয়—আটক মার্কিন সেনা

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬ ২:৪৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো-কে গ্রেপ্তারের সম্ভাব্য সামরিক অভিযান নিয়ে বাজি ধরে বিপুল অর্থ উপার্জনের অভিযোগে এক মার্কিন সেনা সদস্যকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) যুক্তরাষ্ট্রের ফেডারেল কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

আটক সেনার নাম গ্যানন কেন ভ্যান ডাইক। অভিযোগ রয়েছে, তিনি দায়িত্বের অপব্যবহার করে প্রায় ৪ লাখ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ৭০ লাখ টাকার বেশি) অবৈধভাবে আয় করেছেন।

সরকারি আইনজীবীরা জানান, গত বছরের ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত ভ্যান ডাইক ভেনেজুয়েলায় সম্ভাব্য গোপন সামরিক পরিকল্পনার সঙ্গে যুক্ত ছিলেন। ওই সময় তিনি অভিযানের সংবেদনশীল তথ্য ব্যবহার করে অনলাইন প্রেডিকশন মার্কেট পলিমার্কেট-এ একাধিক বাজি ধরেন।

তার বাজিগুলো ছিল—মাদুরো গ্রেপ্তার হবেন কি না, কিংবা মার্কিন বাহিনী কবে হামলা চালাতে পারে—এ ধরনের স্পর্শকাতর বিষয়কে কেন্দ্র করে।

এ ঘটনায় যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ তার বিরুদ্ধে গোপন তথ্যের অপব্যবহার, পণ্য জালিয়াতি এবং ওয়্যার জালিয়াতিসহ তিনটি অভিযোগ এনেছে। দোষী প্রমাণিত হলে তার সর্বোচ্চ ৬০ বছর কারাদণ্ড হতে পারে।

এফবিআই-এর সহকারী পরিচালক জেমস সি. বার্নাকল জুনিয়র এই ঘটনাকে ‘সহযোদ্ধাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা’ হিসেবে আখ্যা দিয়েছেন।

এদিকে, পলিমার্কেট জানিয়েছে, সন্দেহজনক কার্যক্রম শনাক্ত করে তারা নিজেরাই ওই ব্যবহারকারীকে চিহ্নিত করে কর্তৃপক্ষের হাতে তুলে দিয়েছে। প্ল্যাটফর্মটি দাবি করেছে, গোপন তথ্য ব্যবহার করে বাজি ধরার সুযোগ তাদের ব্যবস্থায় নেই।

ঘটনাটি নিয়ে হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, বর্তমান বিশ্ব অনেকটাই জুয়ার আসরের মতো হয়ে গেছে, যদিও ব্যক্তিগতভাবে তিনি জুয়া পছন্দ করেন না।

বিশেষজ্ঞদের মতে, সাম্প্রতিক সময়ে বৈশ্বিক রাজনৈতিক ও সামরিক পরিস্থিতি ঘিরে বাজি ধরার প্রবণতা বাড়ছে। এ প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রে নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে সরকারি কর্মকর্তারা গোপন তথ্য ব্যবহার করে আর্থিক সুবিধা নিতে না পারেন।
 

২৩০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
International নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন