Latest

International

জাপানের উত্তর-পূর্ব উপকূলে ৭.৪ মাত্রার ভূমিকম্প, সুনামির সতর্কতা

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

সোমবার, ২০ এপ্রিল, ২০২৬ ৯:০৫ অপরাহ্ন

শেয়ার করুন:
জাপানের উত্তর-পূর্বাঞ্চলীয় ইওয়াত উপকূলের কাছে ৭.৪ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।

এ ঘটনায় ইওয়াত, আওমোরি এবং হোক্কাইডো অঞ্চলে ৩ মিটার পর্যন্ত উঁচু ঢেউয়ের আশঙ্কায় সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

জাপান আবহাওয়া সংস্থা (জেএমএ)-এর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, সোমবার (২০ এপ্রিল) স্থানীয় সময় বিকেলে উত্তর-পূর্ব উপকূলে এই ভূমিকম্প আঘাত হানে। প্রাথমিকভাবে এর মাত্রা ৭.৪ হিসেবে নির্ধারণ করা হয়েছে।

সতর্কবার্তায় জেএমএ জানিয়েছে, ভূমিকম্পের কারণে ইওয়াত, আওমোরি এবং হোক্কাইডো প্রিফেকচারে ৩ মিটার (৯.৮৪ ফুট) পর্যন্ত উঁচু সুনামি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সংস্থাটির তথ্য অনুযায়ী, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল প্রশান্ত মহাসাগরে এবং এর গভীরতা ছিল প্রায় ১০ কিলোমিটার।

এদিকে জাপানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএইচকে জানায়, ভূমিকম্পের পর কোনো অস্বাভাবিকতা আছে কিনা তা পরীক্ষা করে দেখছে কর্তৃপক্ষ। বিশেষ করে ওনাগাওয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি পরিদর্শন করা হচ্ছে।

তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি ভূমিকম্প-প্রভাবিত এলাকার বাসিন্দাদের দ্রুত উঁচু স্থানে আশ্রয় নেওয়ার আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য, ২০১১ সালে জাপানে ৯ মাত্রার ভূমিকম্প ও সুনামিতে প্রায় ১৮ হাজার ৫০০ মানুষ নিহত বা নিখোঁজ হন এবং ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ বিপর্যয় ঘটে।

জাপান প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ার’-এর পশ্চিম প্রান্তে অবস্থিত চারটি বড় টেকটোনিক প্লেটের ওপর অবস্থান করায় এটি বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ।

২৩৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
International নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন