Latest

International

ইউয়ানে ইরানি তেল কিনছে ভারত, নিষেধাজ্ঞা শিথিলের সুযোগে নতুন লেনদেন

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬ ২:১৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ইরান থেকে আমদানি করা জ্বালানি তেলের মূল্য চীনা মুদ্রা ইউয়ানে পরিশোধ করছে ভারতের তেল শোধনাগারগুলো। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে বিষয়টি নিশ্চিত করেছে সংশ্লিষ্ট চারটি সূত্র। জানা গেছে, ভারতের আইসিআইসিআই ব্যাংকের সাংহাই শাখার মাধ্যমে এই অর্থ লেনদেন সম্পন্ন হচ্ছে।

ইরান ও রাশিয়ার তেল সমুদ্রে কেনাবেচার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র সাময়িকভাবে ৩০ দিনের নিষেধাজ্ঞা শিথিল করায় এমন লেনদেনের সুযোগ তৈরি হয়েছে। ইরানকে কেন্দ্র করে চলমান উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম বেড়ে যাওয়ায় তা নিয়ন্ত্রণে আনতেই গত মাসে এই সিদ্ধান্ত নেয় ওয়াশিংটন।

সূত্রগুলো জানায়, প্রায় ৯ বছর পর চলতি মাসের শুরুতে ভারতের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইন্ডিয়ান অয়েল করপোরেশন ইরান থেকে প্রায় ২০ লাখ ব্যারেল তেল আমদানি করেছে, যার বাজারমূল্য প্রায় ২০ কোটি ডলার।

এদিকে, বেসরকারি প্রতিষ্ঠান রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের জন্য ইরানি তেল বহনকারী চারটি জাহাজ সম্প্রতি ভারতীয় বন্দরে নোঙর করার অনুমতি পেয়েছে। এর মধ্যে ‘এমটি ফেলিসিটি’ নামের একটি জাহাজ ইতোমধ্যে তেল খালাস সম্পন্ন করেছে।

জানা গেছে, ইন্ডিয়ান অয়েল করপোরেশন ও রিলায়েন্স—উভয় প্রতিষ্ঠানই আইসিআইসিআই ব্যাংকের মাধ্যমে ইউয়ানে ইরানের তেলের মূল্য পরিশোধ করছে।

তবে বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট ব্যাংক, কোম্পানি কিংবা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। দীর্ঘদিনের মার্কিন নিষেধাজ্ঞার কারণে ইরানের সঙ্গে লেনদেন জটিল হওয়ায় অনেক ক্রেতাই এখনও সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছেন, ইরানি তেল কেনাবেচায় দেওয়া এই সাময়িক ছাড় আর বাড়ানো হবে না। ফলে আজ রবিবারের মধ্যেই নিষেধাজ্ঞা শিথিলের সময়সীমা শেষ হচ্ছে।

১৯২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
International নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন