Latest

International

হরমুজ প্রণালীতে ভারতীয় জাহাজে গুলির অভিযোগ, ইরানের রাষ্ট্রদূতকে তলব দিল্লির

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬ ১:৫৯ অপরাহ্ন

শেয়ার করুন:
হরমুজ প্রণালীতে ভারতীয় পতাকাবাহী দুটি জাহাজে গুলি চালানোর অভিযোগকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। এ ঘটনায় ইরানের রাষ্ট্রদূতকে তলব করে গভীর উদ্বেগ জানিয়েছে ভারত সরকার।

শনিবার প্রণালী অতিক্রমের সময় একটি বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে ইরানি গানবোট থেকে গুলি চালানো হয় বলে অভিযোগ উঠে। একই দিনে ‘ভাগ্য লক্ষ্মী’ নামের আরেকটি জাহাজের নাবিকরা ইরানি নৌবাহিনীর সঙ্গে তাদের কথোপকথনের তথ্য প্রকাশ করেন, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।

ঘটনার পরপরই দিল্লি তেহরানের কাছে ব্যাখ্যা চেয়েছে এবং ভারতগামী সব বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।

অন্যদিকে, ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে, যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করায় হরমুজ প্রণালী কার্যত বন্ধ রাখা হয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী, ইরানি নৌযান ও বন্দরগুলোর ওপর আরোপিত নৌ অবরোধ প্রত্যাহার না হওয়ায় প্রণালীর দিকে অগ্রসর যেকোনো জাহাজকে ‘শত্রুপক্ষের সহযোগী’ হিসেবে বিবেচনা করা হতে পারে।

প্রসঙ্গত, সম্প্রতি মার্কিন মধ্যস্থতায় ইসরায়েল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির পর অল্প সময়ের জন্য প্রণালী খুলে দেওয়া হলে একাধিক জাহাজ নিরাপদে চলাচল করলেও বর্তমান পরিস্থিতিতে আবারও অনিশ্চয়তা দেখা দিয়েছে।

২৩৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
International নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন