Latest

International

হরমুজ প্রণালিতে পুনরায় অবরোধ জারি করল ইরান

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬ ৯:১২ অপরাহ্ন

শেয়ার করুন:
আবারও হরমুজ প্রণালিতে অবরোধ বা নিয়ন্ত্রণ জারি করেছে ইরান।

ইরানি প্রতিরক্ষা বাহিনীর যৌথ সামরিক কমান্ড আজ শনিবার (১৮ এপ্রিল) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। বিষয়টি ইরানি সংবাদমাধ্যমের বরাতে এক প্রতিবেদনে জানিয়েছে জার্মান সংবাদ সংস্থা ডয়চে ভেলে।

শনিবার স্থানীয় সময় দুপুরের দিকে যৌথ সামরিক কমান্ড জানায়, “হরমুজ প্রণালিতে নিয়ন্ত্রণ আবার পূর্বের অবস্থায় ফিরে এসেছে। পুরো প্রণালির ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ সামরিক বাহিনীর হাতেই থাকবে, আগের মতোই।”

বিশ্বের মোট অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্যের প্রায় এক-পঞ্চমাংশ এই প্রণালী দিয়ে পরিবাহিত হয়। যুক্তরাষ্ট্র, ইসরাইল ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা ও সংঘাতের কারণে প্রণালীটি দীর্ঘ সময় বন্ধ থাকার পর শুক্রবার (১৭ এপ্রিল) আবার খুলে দেওয়া হয়েছিল।

২৩২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
International নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন