Latest

Politics

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেতে পটুয়াখালীতে ৮ নেত্রীর তৎপরতা

স্টাফ রিপোর্টার, পটুয়াখালী
স্টাফ রিপোর্টার, পটুয়াখালী

শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬ ৪:০৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়নকে কেন্দ্র করে পটুয়াখালী জেলা বিএনপিতে শুরু হয়েছে ব্যাপক তৎপরতা। জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি এবং মহিলা দলের একাধিক নেত্রী ইতোমধ্যে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিয়েছেন। এখন তারা দলীয় মনোনয়ন পেতে কেন্দ্রীয় নেতৃত্বের সমর্থন আদায়ে সক্রিয়ভাবে যোগাযোগ চালিয়ে যাচ্ছেন।

মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে রয়েছেন আফরোজা বেগম সীমা, লায়লা ইয়াসমিন তালুকদার, আনোয়ারা খান, সালমা আলম লিলি, নাজমুন নাহার নাজু, ফারজানা ইয়াসমিন রুমা এবং জেসমিন জাফরসহ মোট ৮ জন নেত্রী। তারা সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে ফেসবুকে নিজেদের রাজনৈতিক কর্মকাণ্ড ও জীবনী তুলে ধরে দলীয় হাইকমান্ডের নজর কাড়ার চেষ্টা করছেন।

জেলা বিএনপির সভাপতি স্নেহাংশ সরকার কুট্টি বলেন, “প্রার্থী অনেকেই হতে পারেন, তবে দলীয় হাইকমান্ড ইতোমধ্যে জানিয়ে দিয়েছে—যারা দীর্ঘদিন ধরে দলের জন্য কাজ করেছেন এবং পরীক্ষিত ও ত্যাগী নেতাকর্মী, তারাই মনোনয়নে অগ্রাধিকার পাবেন।”

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, সংরক্ষিত নারী আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১২ মে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২১ এপ্রিল, যাচাই-বাছাই ২২ ও ২৩ এপ্রিল এবং আপিল গ্রহণের শেষ দিন ২৬ এপ্রিল। আপিল নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল নির্ধারণ করা হয়েছে।

এ প্রেক্ষিতে বিএনপি গত ১০ এপ্রিল থেকে মনোনয়ন ফরম বিক্রি ও জমা গ্রহণ শুরু করে, যা শেষ হয়েছে ১২ এপ্রিল বিকেল ৪টায়।

২৯১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Politics নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন