Latest

International

ইরানে নতুন করে হামলার চিন্তা ট্রাম্পের, হরমুজে অবরোধের ইঙ্গিত

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬ ৩:০৩ অপরাহ্ন

শেয়ার করুন:
পাকিস্তানে অনুষ্ঠিত সাম্প্রতিক আলোচনা যুদ্ধের স্থায়ী সমাধান আনতে ব্যর্থ হওয়ায় ইরানে পুনরায় বিমান হামলার বিষয়টি বিবেচনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন তথ্য প্রকাশ করেছে প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।

প্রতিবেদনে বেনামি মার্কিন কর্মকর্তাদের বরাতে বলা হয়েছে, সম্ভাব্য বিমান হামলার পাশাপাশি আরও কঠোর পদক্ষেপ নিয়েও ভাবছে ওয়াশিংটন। এর মধ্যে অন্যতম হচ্ছে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে অবরোধ আরোপ, যা বৈশ্বিক জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এদিকে হোয়াইট হাউসের মুখপাত্র অলিভিয়া ওয়েলস জানিয়েছেন, প্রেসিডেন্ট ইতোমধ্যে হরমুজ প্রণালিতে নৌ অবরোধের নির্দেশ দিয়েছেন। তার দাবি, এই পদক্ষেপের মাধ্যমে ইরানের ‘চাঁদাবাজি’ বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়েছে।

তবে ট্রাম্প প্রশাসনের পরবর্তী পদক্ষেপ কী হবে, সে বিষয়ে নিশ্চিত কিছু জানাতে পারেননি তিনি। দ্য ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত বিভিন্ন তথ্যকে ‘অনুমাননির্ভর’ বলেও মন্তব্য করেন হোয়াইট হাউসের এই মুখপাত্র।

২৩০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
International নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন