Latest

International

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় হরমুজ প্রণালি ও পারমাণবিক ইস্যুতে জোর—জানাল ইরান

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

রবিবার, ১২ এপ্রিল, ২০২৬ ১:৩৮ অপরাহ্ন

শেয়ার করুন:
পাকিস্তানের রাজধানীতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান গুরুত্বপূর্ণ কূটনৈতিক আলোচনা নিয়ে বিস্তারিত তথ্য দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই জানিয়েছেন, আলোচনায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যু প্রাধান্য পেয়েছে।

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, পাকিস্তানের মধ্যস্থতায় শুরু হওয়া এই আলোচনা বিরতিহীনভাবে চলছে এবং উভয় পক্ষের মধ্যে একাধিক বার্তা ও খসড়া আদান-প্রদান হয়েছে।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল হরমুজ প্রণালি, পারমাণবিক কর্মসূচি, যুদ্ধজনিত ক্ষতিপূরণ, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং ইরানের বিরুদ্ধে চলমান আঞ্চলিক উত্তেজনা ও সংঘাতের অবসান।

এদিকে, আলোচনার সফলতা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের প্রতি সদিচ্ছা প্রদর্শনের আহ্বান জানিয়েছেন ইরানি এই মুখপাত্র। তিনি বলেন, কূটনৈতিক অগ্রগতি অনেকাংশেই নির্ভর করছে প্রতিপক্ষের আন্তরিকতা, অবৈধ দাবি থেকে সরে আসা এবং ইরানের বৈধ অধিকার ও স্বার্থকে স্বীকৃতি দেওয়ার ওপর।

২০২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
International নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন