Latest

International

হরমুজ প্রণালীতে নিরাপত্তা জোরদার: বিকল্প নৌপথ নির্ধারণ ইরানের

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬ ২:১৬ অপরাহ্ন

শেয়ার করুন:
সমুদ্রতলে পেতে রাখা সম্ভাব্য মাইনের ঝুঁকি এড়াতে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের জন্য নতুন ও বিকল্প রুট নির্ধারণ করেছে ইরান। দেশটির বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) নৌ শাখা এ নির্দেশনা জারি করেছে বলে রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে জানানো হয়েছে।

ইরানের সংবাদ সংস্থা আইএসএনএ প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে, হরমুজ প্রণালী অতিক্রমকারী সব জাহাজকে তাদের নৌবাহিনীর সঙ্গে সমন্বয় করে নির্ধারিত রুট অনুসরণ করতে হবে।

নতুন নির্দেশনা অনুযায়ী, জাহাজগুলোকে ওমান সাগর থেকে লারাক দ্বীপের উত্তর দিক দিয়ে পারস্য উপসাগরে প্রবেশ করতে হবে। একইভাবে, প্রণালী ত্যাগের সময় পারস্য উপসাগর থেকে লারাক দ্বীপের দক্ষিণ দিক ঘুরে ওমান সাগরের দিকে যেতে হবে।

আইআরজিসি বলছে, সমুদ্রপথে সম্ভাব্য মাইন বিস্ফোরণের ঝুঁকি এড়াতে এবং জাহাজ চলাচল নিরাপদ রাখতে এই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

২১৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
International নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন