Latest

International

গাজায় ইসরায়েলি গুলিতে স্বাস্থ্যকর্মীর মৃত্যু, বাড়ছে উদ্বেগ

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বুধবার, ৮ এপ্রিল, ২০২৬ ২:৫২ অপরাহ্ন

শেয়ার করুন:
গাজা উপত্যকায় দায়িত্ব পালনকালে ইসরায়েলি বাহিনীর গুলিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) এক ফিলিস্তিনি কর্মী নিহত হয়েছেন। নিহতের নাম মাজদি আসলান (৫৪)। সোমবার (৬ এপ্রিল) রোগী সরিয়ে নেওয়ার সময় এ ঘটনা ঘটে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদরোস গেব্রেয়েসুস এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং মানবিক মিশনে নিয়োজিত কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

সহকর্মীদের বরাতে জানা যায়, মাজদি আসলান একটি হু’র লোগোযুক্ত গাড়ি চালিয়ে সালাহ আল-দিন সড়ক দিয়ে যাচ্ছিলেন। এ সময় গাড়িটিকে লক্ষ্য করে গুলি চালানো হয়। প্রত্যক্ষদর্শী চিকিৎসক ডা. ফাথি আল-লুলু বলেন, আন্তর্জাতিক সংস্থার স্পষ্ট চিহ্ন থাকা সত্ত্বেও গাড়িটিকে লক্ষ্যবস্তু করা হয়েছে, যা গুরুতর যুদ্ধাপরাধের শামিল।

অন্যদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দাবি করেছে, একটি নম্বরবিহীন গাড়ি দ্রুতগতিতে তাদের সেনাদের দিকে এগিয়ে আসছিল। পরিস্থিতিকে হুমকি মনে করে প্রথমে সতর্কতামূলক এবং পরে সরাসরি গুলি চালানো হয়। তবে তারা নিহতের বিষয়টি নিশ্চিত না করে জানিয়েছে, তাদের গুলিতে দুইজন স্থানীয় কর্মী আহত হয়েছেন। ঘটনাটি তদন্তাধীন রয়েছে বলেও জানানো হয়েছে।

উল্লেখ্য, গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার ছয় মাস পার হলেও সহিংসতা থামেনি। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ সময়ের মধ্যে শিশুসহ সাত শতাধিক মানুষ নিহত হয়েছেন।

এদিকে গাজা থেকে বর্তমানে ১৮ হাজার ৫০০-এর বেশি গুরুতর অসুস্থ রোগীকে দ্রুত চিকিৎসার জন্য অন্যত্র সরিয়ে নেওয়ার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে, যাদের বড় একটি অংশই শিশু।

২৫৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
International নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন