International
ইরান সোমবার সতর্ক করে বলেছে, যদি তার বেসামরিক লক্ষ্যবস্তুতে আক্রমণ করা হয়, তবে তারা আরও শক্তিশালী ও বিস্তৃত পাল্টা হামলা চালাবে।
ট্রাম্পের হুমকির জবাবে ইরানের কড়া সতর্কতা
ডেস্ক রিপোর্ট
সোমবার, ৬ এপ্রিল, ২০২৬ ৪:৪৮ অপরাহ্ন
শেয়ার করুন:
ইরান সোমবার সতর্ক করে বলেছে, যদি তার বেসামরিক লক্ষ্যবস্তুতে আক্রমণ করা হয়, তবে তারা আরও শক্তিশালী ও বিস্তৃত পাল্টা হামলা চালাবে।
দেশটির কেন্দ্রীয় সামরিক কমান্ডের খাতাম আল-আম্বিয়া সদর দপ্তরের মুখপাত্র রাষ্ট্রীয় মিডিয়ার মাধ্যমে জানান, “বেসামরিক অবকাঠামোর ওপর হামলার পুনরাবৃত্তি হলে আমাদের প্রতিশোধমূলক অভিযানের পরবর্তী ধাপ হবে আরও বিধ্বংসী।”
এর আগে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বেসামরিক অবকাঠামো ধ্বংসের হুমকি দিয়েছিলেন। হরমুজ প্রণালী খোলার লক্ষ্যে তেহরানের ওপর চাপ সৃষ্টির উদ্দেশ্যে তিনি এই সতর্কতা দিয়েছিলেন। এখন পাল্টা হুমকি দিয়ে ইরান নিজেদের অবস্থান স্পষ্ট করেছে।
২৭৪ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর