Latest

International

যুক্তরাষ্ট্র-চীনের প্রভাব মোকাবিলায় গণতান্ত্রিক জোট গঠনের আহ্বান মাখোঁর

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

রবিবার, ৫ এপ্রিল, ২০২৬ ৩:৫৯ অপরাহ্ন

শেয়ার করুন:
যুক্তরাষ্ট্রের ‘অনিশ্চয়তা’ এবং চীনের ‘আধিপত্য’ নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিশ্বের অন্যান্য বড় গণতান্ত্রিক দেশগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ব্যক্তিগত টানাপোড়েনের প্রেক্ষাপটে তিনি এ মন্তব্য করেন।

এশিয়া সফরের অংশ হিসেবে সিউলে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিউংয়ের সঙ্গে বৈঠক করেন মাখোঁ। বৈঠকে তারা হরমুজ প্রণালির নিরাপত্তা রক্ষায় যৌথভাবে কাজ করার বিষয়ে একমত হন। পরে সিউলের ইয়োনসেই বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উদ্দেশে দেওয়া বক্তব্যে মাখোঁ বলেন, যুক্তরাষ্ট্র ও চীনের প্রভাব মোকাবিলায় গণতান্ত্রিক দেশগুলোর একটি ‘স্বাধীন জোট’ গড়ে তোলা জরুরি।

ব্লুমবার্গের এক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, মাখোঁর মতে, এসব দেশের উচিত দুই ‘আধিপত্যবাদী শক্তির’ প্রতি নির্ভরশীল বা নতজানু না হওয়া। তিনি আরও মনে করেন, মধ্যম আকারের দেশগুলো একদিকে যেমন চীনের প্রভাবের ওপর নির্ভর করতে চায় না, তেমনি যুক্তরাষ্ট্রের অনিশ্চিত নীতির কাছেও নিজেদের পুরোপুরি সঁপে দিতে আগ্রহী নয়।

প্রস্তাবিত এই জোটে ইউরোপীয় দেশগুলোর পাশাপাশি জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা এবং ভারতের মতো দেশগুলো থাকতে পারে বলে উল্লেখ করেন তিনি। মাখোঁর মতে, গণতন্ত্র, আন্তর্জাতিক আইনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে এসব দেশের লক্ষ্য ও অবস্থান অনেকটাই এক।
 

২৪৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
International নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন