Latest

International

আফগানিস্তানে ৫.৯ মাত্রার ভূমিকম্প, কাবুলে বাড়ি ধসে ৮ জন নিহত

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

শনিবার, ৪ এপ্রিল, ২০২৬ ৭:৫৮ অপরাহ্ন

শেয়ার করুন:
আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে শুক্রবার (৩ এপ্রিল) ৫.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে।

এ ঘটনায় রাজধানী কাবুলে একটি বাড়ি ধসে পড়ে আটজন নিহত এবং এক শিশু আহত হয়েছে, জানিয়েছে দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।

জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তি ভূ-পৃষ্ঠ থেকে প্রায় ১৭৭ কিলোমিটার গভীরে। অন্যদিকে, পাকিস্তান আবহাওয়া অধিদপ্তরের ন্যাশনাল সিসমিক মনিটরিং সেন্টার (এনএসএমসি) জানায়, স্থানীয় সময় রাত ৯টা ১৩ মিনিটে ভূমিকম্পটি রেকর্ড করা হয় এবং এর গভীরতা প্রায় ১৯০ কিলোমিটার ছিল। ভূমিকম্পের কেন্দ্রস্থল আফগানিস্তানের হিন্দুকুশ, অক্ষাংশ ৩৬.৪৮° উত্তর ও দ্রাঘিমাংশ ৭০.৮৪° পূর্বে অবস্থান করেছিল।

রয়টার্সের প্রত্যক্ষদর্শীদের মতে, ভূমিকম্পের তীব্র কম্পন পাকিস্তানের ইসলামাবাদ, আফগানিস্তানের কাবুল এবং ভারতের রাজধানী নয়াদিল্লিতেও অনুভূত হয়।

পাকিস্তানের ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি, মুরি, ট্যাক্সিলা, পেশাওয়ার, ফয়সালাবাদ ও মুলতানসহ বিভিন্ন শহরের বাসিন্দারা কম্পন অনুভব করেছেন। তবে এ পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

২৫১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
International নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন