Latest

International

কুয়েতের তেল পরিশোধনাগারে ড্রোন হামলা ইরানের 

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬ ৭:৪১ অপরাহ্ন

শেয়ার করুন:
কুয়েতের জাতীয় তেল কোম্পানির মিনা আল-আহমাদি পরিশোধনাগারে আজ শুক্রবার (৩ এপ্রিল) একটি ড্রোন হামলার ঘটনা ঘটেছে। কুয়েতি রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা কুনা এ তথ্য জানিয়েছে।

বার্তাসংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, কুয়েত পেট্রোলিয়াম কর্পোরেশন জানিয়েছে, ড্রোন হামলার ফলে পরিশোধনাগারের একাধিক ইউনিটে আগুন ধরে যায়। উদ্ধারকারীরা বর্তমানে আগুন নেভানোর কাজ করছেন।

অন্যদিকে, ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড যুক্তরাষ্ট্রের একটি এফ-৩৫ স্টিলথ যুদ্ধবিমান ধ্বংস করার দাবি করেছে। ইরানি বার্তাসংস্থা ফার্স নিউজ জানায়, বিমানটি ইরানের মধ্যাঞ্চলে উড়ার সময় টার্গেট করা হয় এবং এটি ‘সম্পূর্ণ ধ্বংস ও বিধ্বস্ত’ হয়েছে।

ইরানি বার্তাসংস্থা মেহের জানায়, বিমানটিতে পাইলট বের হতে পারেননি বলে ধারণা করা হচ্ছে, কারণ বিধ্বস্ত হওয়া এত দ্রুত হয়েছিল যে পাইলটের নিরাপদভাবে বের হওয়ার সুযোগ হয়নি।

২০৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
International নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন